আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের দশকপূর্তি উৎসবের প্রস্তুতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি) এর দশকপূর্তি উৎসবের ব্যাপক প্রস্তুতি চলছে। এটি অনুষ্ঠিত হবে এপ্রিলের শেষ সপ্তাহে ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সাথে। ১৩ জানুয়ারি সন্ধ্যায় এবিপিসির নির্বাচিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে আরো সিদ্ধান্ত নেওয়া হয়, প্রবাসে পেশাগত মর্যাদার প্রশ্নে কর্মরত সাংবাদিকদের মধ্যেকার সম্প্রীতির বন্ধন সুসংহত করতে এবিপিসি নিরলসভাবে কাজ করবে। ‘পজিটিভ বাংলাদেশকে এই প্রবাসে তথা আন্তর্জাতিক বন্ধুদের কাছে উপস্থাপনে এবিপিসির অবস্থান অটুট থাকবে’-এমন মতামত প্রকাশ করা হয় এই সভা থেকে। এতে সভাপতিত্ব করেন এবিপিসির সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার। সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় এবিপিসির প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, কমিশনার জাহেদ শরিফ ও মিশুক সেলিমও ছিলেন। কর্মকর্তাগণের মধ্যে আরো ছিলেন কোষাধ্যক্ষ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, সিনিয়র মেম্বার মিজানুর রহমান, মোহাম্মদ হোসেন দিপু,শাহ ফারুক, ফারহানা চৌধুরী, নিহার সিদ্দিকী প্রমুখ। দশকপূর্তি উৎসবের কনভেনর হয়েছেন সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক মিজানুর রহমান। তার সাথে রয়েছেন এবিপিসির সকল সদস্য। সর্বস্তরের প্রবাসীকে নিয়ে এ উৎসবে বাংলাদেশ ও আমেরিকার মূলধারার নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হবে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। আলোচনার পাশাপাশি থাকবে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এনআরবি নিউজ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং