Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র কার্যকরী কমিটির সভায় শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: January 16, 2019 | 11:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের কার্যকরী কমিটি ২০১৯-২০ এর প্রথম সভা গত ৬ই জানুয়ারী জ্যাকসন হাইটসের টক্ অফ দা টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি: নুরুল হকের সঞ্চালনায় সভায় শুরুতেই নরসিংদী -৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে হ্যাটট্রিক বিজয় সহ চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে  দায়িত্ব  পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয় প্রবাসী নরসিংদীবাসী এবং নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর পক্ষ থেকে।

গুরুত্বপুর্ণ এই সভায় জাকজমকপুর্ণ অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিষেক উপলক্ষ্যে সংগঠনের সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ কে আহবায়ক, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক বাবুলকে সদস্য সচিব এবং সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার  হোসেনকে প্রধান সমন্বয়কারী করে একটি শক্তিশালী উপকমিটি গঠন করা হয়। এছাড়াও উক্ত সভায় কার্যকরী কমিটির শূন্য পদ পূরণ এবং ২০১৯ সালের বিভিন্ন কার্যক্রমের (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস  উদযাপন,পহেলা বৈশাখ উদযাপন, বার্ষিক কিরাত প্রতিযোগিতা ও ইফতার  মাহফিল, বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী এবং বিজয় দিবস ও বাৎসরিক সাধারণ সভার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।সংগঠনের  জন্য একটি আধুনিক ওয়েবসাইট নির্মাণ এবং নট ফর প্রফিট ৫০১-সি (৩) সার্টিফিকেট অর্জনের নিমিত্তে আবেদনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়াও নতুন উপদেষ্টা পরিষদ গঠনের জন্য ও সদস্যদের মতামত গৃহীত হয়।

কার্যকরী পরিষদ  ২০১৯-২০ এর উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ জাহিদুল হক খান (অরুন), সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ, সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন খন্দকার ও সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান (মুকুল), যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক বাবুল, কোষাধক্ষ মোঃ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ তাজুল ইসলাম কামাল, মহিলা সম্পাদিকা মাসুম আক্তার, কার্যকরী সদস্য মোঃ মতিউর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV