একটি বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে একজন। তারপরেও তার মধ্যে নেই কোনো দম্ভ। আর চার পাঁচটা সাধারণ মানুষের মত চলেন। পছন্দও করেন নিয়ম মানতে।
বিল গেটসের তেমনি একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। লাইনে দঁাঁড়িয়ে থাকা অবস্থায় বিল গেটসের ছবিটি ফেসবুকে ছেড়ে দেন মাইক্রোসফটের সাবেক কর্মী মাইক গ্যালোস। গ্যালোস বলেন, ছবিটি তিনি তোলেননি। এটি মাইক্রোসফটের সাবেক আরেক কর্মীর কাছ থেকে পেয়েছেন তিনি।
ছবিতে দেখা যায়, বিল গেটসের পরনে সাধারণ লাল রঙের সোয়েটার। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তার সামনে দাঁড়িয়ে এক তরুণ। বিল গেটসের চেহারা দেখে মনে হচ্ছে তিনি ক্ষুধার্ত। তারপরেও তিনি লাইন ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেননি।
ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, গত রবিবার ওয়াশিংটনের সিয়াটেল শহরে একটি বার্গারের জন্য লাইনে দাঁড়ান বিল গেটস। স্থানীয় দোকানটির নাম ‘ডিক্স ড্রাইভ’। এই দোকানের সামনে ধৈর্য ধরে লাইনে অপেক্ষা করছিলেন তিনি। বিল গেটস যে বার্গার খেতে লাইনে দাঁড়িয়েছিলেন, এতে সর্বোচ্চ ৭ দশমিক ৬৮ মার্কিন ডলার খরচ হয়েছে তার। ডেইলি মেইলের খবরে আরো বলা হয়, বিল গেটস ফাস্ট ফুড খেতে পছন্দ করেন। প্রায়ই তিনি দোকান থেকে তা কিনে খান। এ জন্য ওয়াশিংটনের বুলেভুয়ের বার্গারমাস্টারে প্রায়ই দেখা যায় তাকে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








