বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ধীর গতিতে হতাশ জাতিসংঘের মহাসচিব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রোহিঙ্গা প্রত্যাবাসন ধীর গতিতে হতাশ জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে রয়টার্সের সাংবাদিকের প্রশ্নের জবাবে হতাশা ব্যক্ত করে মহাসচিব বলেন, রাখাইন থেকে সামরিক অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ক্ষেত্রে মিয়ানমারের ভূমিকা অত্যন্ত ধীর গতির। যে অগ্রগতি হওয়ার কথা ছিলো সেটা হয়নি।
গুতেরেস বলেন, বিষয়টা দুঃখজনক হলেও সত্য। পরিস্থিতি যেমন হওয়ার কথা ছিল এখনও তেমন হয়নি। সব কিছু চলছে খুবই ধীর গতিতে। যদি এই সমস্যার মূল কারণ সমাধান করতে ব্যর্থতা আসে তবে, সহিংসতা ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এমনটা আমরা মিয়ানমারে সম্প্রতি দেখেছি। তাই আমি মিয়ানমারের সঙ্গে সম্পর্কের অগ্রগতিতে ঘাতটির বিষয়ে এবং এসব মানুষের দুর্ভোগের বিষয়ে ভীষণ রকম হতাশাগ্রস্ত।
তিনি বলেন, আমরা চাই এমন একটি পরিবেশ সৃষ্টি করতে যাতে তারা স্বেচ্ছায় ফিরে যান। এক্ষেত্রে প্রথম যে পদক্ষেপটা হওয়া উচিত অবশ্যই তা হলো অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের সমস্যা সমাধান। এসব মানুষের সমস্যায় বিশ্বাসযোগ্য সমাধান দেওয়ার ফলেই ভবিষ্যৎ প্রত্যর্পণের পথ সুগম হবে। রোহিঙ্গারা বাংলাদেশে অত্যন্ত চরম অবস্থার মধ্যে বসবাস করছে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








