বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হিসেবে ড. মোমেনের প্রথম দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় একটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন ড. এ কে আবদুল মোমেন। এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে অনেক চুক্তি-সমঝোতায় সই করলেও মন্ত্রী হিসেবে এটাই তার প্রথম কোনো চুক্তি সই। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের জন্য ওই সমঝোতাটি সই হয়েছে। এটি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম কোনো চুক্তি।
দক্ষিণ আফ্রিকায় প্রচুর বাংলাদেশি অবস্থান করছেন এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। আন্তর্জাতিক অঙ্গনের অনেক বিষয়ে দুই দেশের অবস্থান অভিন্ন। প্রসঙ্গত, ৩০শে জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ড. এ কে আবদুল মোমেন সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার পর গত ৭ই জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!