Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘বাংলাদেশের প্রহসনের নির্বাচন’- শীর্ষক সম্পাদকীয়’র বিষয়ে নিউইয়র্ক টাইমসকে বাংলাদেশের রাষ্ট্রদূত : ভোটারদের ভয় দেখানো হয়নি

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: January 19, 2019 | 11:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউ ইয়র্ক টাইমসে গত ১৬ই জানুয়ারি প্রকাশিত ‘বাংলাদেশের প্রহসনের নির্বাচন’- শীর্ষক সম্পাদকীয়র বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। ১৮ই জানুয়ারি তিনি পত্রিকাটির সম্পাদকের কাছে লেখা এক চিঠিতে উল্লেখ করেন যে, ‘বাংলাদেশের প্রহসনের নির্বাচন’- শীর্ষক সম্পাদকীয়তে যথার্থই চিহ্নিত করা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন নির্বাচিত হয়েছেন। একটি বিকাশমান অর্থনীতি, নাটকীয়ভাবে দারিদ্র্য হ্রাস এবং মানবসম্পদ উন্নয়নের সূচক বাংলাদেশের  প্রবৃদ্ধি নিশ্চিত করেছে। 

বাংলাদেশের রাষ্ট্রদূত উল্লেখ করেন, ‘কিন্তু এটা ভুল যখন সম্পাদকীয়তে এই সুপারিশ রাখা হয়েছে যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দল বাংলাদেশ আওয়ামী লীগ তাকে ভোট দেয়ার জন্য ভয়-ভীতি  দেখিয়েছে।
 রাষ্ট্রদূতের কথায়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্বাচন-পূর্ব সহিংসতা দমন করেছে। কিন্তু তার উদ্দেশ্য রাজনৈতিক ছিল না, বরং ছিল সুষ্ঠু এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। আর যা  কি না অধিকাংশ নির্বাচন পর্যবেক্ষক বলেছেন।

মোহাম্মদ জিয়াউদ্দিন আরও উল্লেখ করেছেন যে, বাংলাদেশে কোনো ব্যাপক গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। উপরন্তু অতীতের নির্বাচনগুলোর তুলনায় ২০১৮ সালের নির্বাচন ছিল নিরাপদ এবং শান্তিপূর্ণ। জনগণ তাদের সরকার বেছে নিতে নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির বিষয়টি দেখে থাকেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়টিই নিশ্চিত করেছেন। আর সে কারণেই তার দল নিরঙ্কুশ জয়লাভ করেছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV