বাংলাদেশে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির পরাজয় হয়নি, গণতন্ত্র পরাজিত হয়েছে : জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নিউইয়র্কে স্টেট বিএনপির আলোচনা সভায় বক্তারা
https://www.facebook.com/USANewsNY/videos/499040617168719/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্টেট বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির পরাজয় হয়নি। গণতন্ত্র পরাজিত হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিজয় জোর করে ছিনিয়ে নেয়া হয়েছে। জনগণের রায়টাকে রাতের বেলায় সরকারি প্রশাসন যন্ত্র ব্যবহার করে ছিনতাই করা হয়েছে। দিনের বেলায় ভোটারদের যে উপস্থিতি ছিল, সবাই যদি ভোট দিতে পারতো তাহলে ফলটা ভীন্ন হতো।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২০ই জানুয়ারী রোববার নিউইয়র্কে ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্ট পার্টি হলে নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
স্টেট বিএনপি সভাপতি ইমরান শাহ রনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সিপনের পরিচালনায় এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, শাহজাহান শেখ, মুক্তিযোদ্ধা কাজী কামাল, মোহাম্মদ একে আজাদ, মির্জা মামুন, হাফিজুর রহমান, কামরুল ইসলাম, হাসান মাহমুদ, মমতাজ উদ্দিন আহমেদ, মুজিবুর রহমান স্বপন, কাজী মনির, মিয়া মো. দাউদ, আনোয়ার হোসেন, নূরুল আমিন ভূইয়া, মাঈন উদ্দিন, হাবিবুর রহমান, রিপন আহমেদ প্রমুখ। সভায় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
সভায় বক্তারা নেতৃত্বের পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিএনপির নীতিনির্ধারক ফোরামের দুই সদস্যের বক্তব্য ’সময়োপযোগী’ নয় বলে মন্তব্য করেন। তারা বলেন, নির্বাচন প্রশ্নে এ বক্তব্য যথার্থ নয়। কারণ এ নির্বাচনের যে রেজাল্ট এটা নেতৃত্বের পরিবর্তন করলেই পরিবর্তন হয়ে যাবে- এটা ভাবার কোনো অবকাশ নেই। এ নির্বাচনের ফল তো জনগণ নির্ধারণ করেনি। জনগণের অধিকারকে ডাকাতির মাধ্যমে হরন করা হয়েছ। তারা বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও নিঃশর্ত দাবি করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!