Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণিল পিঠা উৎসব, বাঙালি সংস্কৃতির জয়গান

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: January 21, 2019 | 12:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাস-প্রজন্মে বাঙালির ইতিহাস-ঐতিহ্য জাগ্রত রাখার প্রত্যয়ে পিঠা উৎসব হলো নিউইয়র্কে। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ২০ জানুয়ারি আয়োজিত উৎসবে যোগ দেন সবাই। আমেরিকায় জন্মগ্রহণকারিরা শীতের আমেজে এ উৎসবে এসে পিঠা খেয়ে ভিন্ন এক আমেজে আবিষ্ট হয়। কারণ, উৎসবের উচ্ছ্বলতাকে বর্ণিল করতে একইসাথে চলে নাচ, গান আর ফ্যাশন শো। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন। উৎসবের আয়োজক ‘শো-টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম।

জ্যাকসন হাইটসের সন্নিকটে কুইন্স প্যালেসে পিঠা উৎসবের উদ্বোধন করেন ‘বেঙ্গল হোম কেয়ার’র প্রেসিডেন্ট শাহনেওয়াজ।

পিঠা উৎসবে ছিলেন আহবায়ক কমিউনিটি লিডার মাকসুদ এইচ চৌধুরী, সদস্য-সচিব মিয়া মোহাম্মদ দুলাল, প্রধান সমন্বয়কারি খায়রোল ইসলাম খোকন, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, আহসান হাবিব, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আবু তারিক, মার্ক হোম কেয়ারের কম্যুনিটি লিয়াঁজো মোহাম্মদ আমির হোসেন কামাল, বাংলাদেশ সোসাইটির নেতা কাজী নয়ন, মোহাম্মদ আলী, সিপিএ ইয়াকুব এ খান প্রমুখ।
এ সময় বাঙালির ঐতিহ্যমণ্ডিত হরেক রকমের পিঠার এমন উৎসবের জন্যে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তারা। সেলিম ইব্রাহিম এবং সামসুন্নাহার নিম্মির উপস্থাপনায় গভীর রাত পর্যন্ত চলে এ উৎসবের নানা অনুষঙ্গ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV