Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র সাধারণ সভা অনুষ্ঠিত : ভোটার হওয়ার সময় ৩ ফেব্রুয়ারী পর্যন্ত বর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: January 21, 2019 | 3:13 PM

https://www.facebook.com/USANewsNY/videos/223653108517510/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক সাধারণ সভা গত ২০ জানুয়ারী রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির ভোটার হওয়ার সর্বশেষ সময় সীমা ৩ ফেব্রুয়ারী রোববার পর্যন্ত বর্ধিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুল মনাফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা ইফতেখার সিরাজ, ছালিক সিকদার, আলমাছ আলী, মোহাম্মদ এহিয়া মেন্দী, মো: আবদুল বারী সিকদার, মখন মিয়া, সহ সভাপতি সেবুল খান মাহবুব, আতাউল গনি আসাদ ও আজাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সমিতির সাবেক সহ-সভাপতি হাই এম আবদুল, সংগঠনের কর্মকর্তা তৌফিকুর রহমান ফারুক, মো: লিয়াকত আলী, আহাদ আলী, মাওলানা শিহাব উদ্দিন আহমেদ, মুফতি হাফিজ লুৎফর রহমান, আবদুল্লাহ আদনান, ইকবাল কবির, খসরু আহমেদ, আবুল আলম প্রমুখ।
সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে বিভিন্ন বক্তারা সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় কবরস্থান বৃদ্ধি সহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সমিতির ভোটার হওয়ার পূর্ব নির্ধারিত ২৭ জানুয়ারীর পরিবের্তে সর্বশেষ সময় সীমা ৩ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যে ৬টা পর্যন্ত পুন:নির্ধারণ করা হয়। ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে ভোটার সংক্রান্ত কার্যক্রম চলবে বলে সভায় জানান হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন শেষে নির্বাচন কমিশন গঠন করার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়।
সভাপতি হাজি মনির আহমেদ এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফ সংগঠনের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে সমিতিকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV