Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

কমিউনিটির পরিচিত মুখ সোহেল রানার নিউ ইয়র্ক লাইফে ম্যানেজার পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: January 21, 2019 | 4:15 PM


ইউএসএনিউজঅনলাইন.কম : আমেরিকাতে এসেছেন ২০১৪ সালের মার্চ মাসে। এর আগে হায়ার এডুকেশনের জন্য ছিলেন ইংলেন্ডের লন্ডনে। সেখানে তিনি ফাইনান্সে এমবিএ করেন এবং পাশাপাশি চ্যানাল নাইন ইউকের সংবাদ উপস্থাপনা করতেন। এখানে আসার ১ বছর পরেই এজেন্ট হিসেবে কাজ শুরু করেন নিউ ইয়র্ক লাইফ ইনসিওরেন্স কোম্পানির কুঈন্স জেনারাল অফিস, নিউইয়র্কে। শুরু থেকেই নিষ্ঠার সাথে কাজ শুরু করেন সোহেল। আর ধীরে ধীরে হয়ে ওঠেন কমিউনিটির পরিচিত মুখ। প্রথম বছরেই তিনি লাইফ সামিট খেতাব অর্জন করায় কোম্পানি তাকে লাস ভেগাস পাঠান উচ্চতর প্রশিক্ষনের জন্য। পরবর্তীতে তিনি সিডিসি (ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স ), টেক্সাসে, এক্সিকিউটিভ কাউন্সিল করেছেন পর পর ২ বছর যা অনুষ্ঠিত হয় লাস ভেগাস এবং ফ্লোরিডায়।

মোঃ সোহেল রানা ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, ২০১৮ সালে তিনি আর ৩ টি লাইসেন্স নেন ১টি স্টেট ও ১টি ফিনরা ও ১টি নাসা, ফলে তিনি এজেন্ট থেকে রেজিস্টার রিপ্রেজেন্টেটিভ হন এবং তিনিই প্রথম বাংলাদেশি পদোন্নতি পাচ্ছেন এসোসিয়েট পার্টনার (ম্যানেজার) হিসেবে। যেখানে বিভিন্ন দেশীয় আমেরিকান প্রায় ২৫০ এজেন্ট কাজ করেন কুঈন্স জেনারাল অফিসে এর ফলে তিনি এখন থেকে এজেন্ট হায়ারিং এর অথরিটি পাচ্ছেন।

সোহেল বলেন, আমেরিকা এমন একটি দেশ যেখানে যোগ্যতার বিবেচনা আসে সবার আগে, আমি জানুয়ারীর ২১ তারিখ থেকে এসোসিয়েট পার্টনার হিসেবে কাজ শুরু করেছি। আমার এ সফলতার পেছনে পরিবার এবং শুভাকাঙ্খিদের অনুপ্রেরনা অনেক সাহায্য করেছে। আর যারা আমার ক্লাইন্ট হিসেবে আছেন সবাইকে অনেক ধন্যবাদ।

তিনি আরো বলেন, লাইফ ইনসিওরেন্স এজেন্ট হিসেবে যখন কাজটা শুরু করেছিলাম তখন একটু চ্যলেঞ্জিং ছিল। কারন আমি এ দেশে মাত্র এক বছর। খুব একটা পরিচিতি নাই কিন্তু সফলতার আকাঙ্ক্ষা থাকলে সবি সম্ভব যদি আপনি কাওকে না ঠকান আর সঠিক উপায়ে পরিশ্রম করেন। আমি মনে করি লাইফ ইনসিওরেন্সে কাজ করা একটি মহান পেশা, যখন একটি পরিবার বিপদে পড়ে অর্থাৎ উপার্জনকারি ব্যক্তি মারা যান তখন একমাত্র লাইফ ইনসিওরেন্স এজেন্ট এগিয়ে আসেন চেক নিয়ে (ঐ মৃত ব্যক্তির যে পরিমান লাইফ ইনসিওরেন্স করা থাকে) আর বাকিরা আসেন পরিবারকে শান্তনা দিতে অথবা পাওনা নিতে। আমি নিজেই ডেথ বেনেফিট চেক বেনিফিসিয়ারিকে পৌঁছে দিয়ে দেখেছি কতটা গুরুত্তপূর্ণ চেকটি পরিবারের জন্য। শুধুমাত্র কি ডেথ বেনিফিট আরও অনেক ফাইনান্সিয়াল প্লানিং নিয়ে আমরা কাজ করি।

সোহেল বলেন, আমেরিকাতে অনেকেই আছেন অনেক যোগ্যতা থাকা সত্তেও অড জব করছেন কিংবা ভালো কিছু করার চেস্টা করছেন তাদেরকে বলবো ফাইনান্সিয়াল প্রফেসনাল অথবা এজেন্ট হিসেবে ক্যরিয়ারটি বেছে নিতে। এখানে অনেক সুযোগ আছে ভাল করার। আর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অথবা কাজ করতে চাইলে সোহেলের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ৬৪৬-৭১৩-২৬৫৬।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV