নিউইয়র্কে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির অভিষেক ও পারিবারিক পূনর্মিলণী উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জানুয়ারি শনিবার রাতে নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত কৃষিবিদ পরিবারের শতাধিক সদস্য অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কৃষিবিদ মিজানুর রহমান। সংগঠনের সাধারন সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুল বাকি। স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ মীর ফরিদ, কৃষিবিদ এম এ রশীদ, ড. গোলাম সাদমানী, কৃষিবিদ শাহাবুদ্দীন টিটু, কৃষিবিদ সুলতান শাহরিয়ার, কৃষিবিদ বেদারুল ইসলাম বাবলা, সাপ্তাহিক ঠিকানার
প্রধান সম্পাদক ফজলুর রহমান, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন ড. নাফিজুর রহমান, অধ্যাপিকা হোসনে আরা বেগম, মীর ফরিদ উদ্দিন আহমেদ, রশীদ, আসাদুজ্জামান কিরন প্রমূখ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নতুন আসা কৃষিবিদদের পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর সংগঠনের সভাপতি আসাদুল বাকি নব নির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিলো সাড়ে ৭ কোটি। তখন খাদ্য আমদানি করতে হতো ৩০ লাখ টন। এখন আর গম ছাড়া আমাদের কোন খাদ্য আমদানি করতে হয়না। এই অবদান কৃষক, বাংলাদেশের সরকার ছাড়াও কৃষিবিদদেরও। তিনি বলেন, আমরা পৃথিবীতে চতুর্থ চাল রপ্তানিকারক দেশ। ভেজিটেবলও রপ্তানিতেও আমরা তিন নম্বরে চলে গেছি। বিদেশে বসেই বাংলাদেশের বিভিন্ন কৃষিপণ্য নিয়ে গবেষনা করে সরকারকে সহায়তা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃষিবিদ নেতারা বলেন, আমরা সিটি, ফেডারেলসহ সরকারি বেসরকারি নামি দামি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছি। আমাদের শতকরা ৯৮ ভাগ কৃষিবিদ ভালো কাজ পেয়েছে। আর তা সম্ভব হয়েছে এই এলামনাই এসোসিয়েশনের মাধ্যমে। এই সংগঠনের মাধ্যমে আমরা সবাইকে সব ধরনের সহায়তা করছি।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র’র আয়োজেন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes