Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতীয় সংসদে বিরোধী দলের নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দোয়া ও মিলাদ মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: January 23, 2019 | 7:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস জামে মসজিদে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গত ২১ শে জানুয়ারী সোমবার বাদ মাগরিব এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমানে সুচিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন। তার জন্য নেতৃবৃন্দ প্রবাসী সকল ভাই বোনের কাছে দোয়া চান। তিনি যেন সুস্থ হয়ে আগামী জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসে বাংলার অবহেলিত মানুষের কথা বলতে পারেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিছ উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের পেশ ইমাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV