Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল এর সাথে কুইন্স লাইব্রেরী কতৃপক্ষের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: January 25, 2019 | 12:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জনুনসো গত ২৩ জানুয়ারী ২০১৯ তারিখে নিউইয়র্ক এর কেন্দ্রীয় কুইন্স লাইব্রেরীর নীতি নির্ধারকদের সাথে সাক্ষাত করেন। এ সময় প্রধান লাইব্রেরীয়ান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নিক বোরনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে স্বাগত জানান।

সাক্ষাতকালে, কনসাল জেনারেল কুইন্স লাইব্রেরীর কর্মকর্তাদের বাংলাদেশ-আমেরিকান জনগোষ্ঠীকে বিশেষ করে শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামূলক সেবা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ (বাংলা ও ইংরেজী ভার্সন) আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরীর কাছে হস্থান্তর করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি, উন্নয়ন অভিযাত্রা, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা, বাংলা সাহিত্য, শিশুতোষগ্রন্থসহ বিভিন্ন বিষয়ে (বাংলা ও ইংরেজী) বেশ কিছু বই তিনি হস্থান্তর করেন।
বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন। এ সময় তাঁরা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সাফল্যগাঁথা শুনে অভিভূত হন এবং এক মিলিয়নের অধিক রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে বাংলাদেশ যে মানবিকতার অপূর্ব নিদর্শন স্থাপন করেছে তার প্রশংসা করেন। বৈঠক শেষে কনসাল জেনারেলকে লাইব্রেরীর বিভিন্ন শাখা ঘুরে দেখান।

নিউইয়র্ক এর কুইন্স এলাকায় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশ-আমেরিকান নাগরিকদের বসবাস। প্রবাসী বাংলাদেশীদের বিশেষ করে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত রাখা এবং বাংলাদেশ সম্পর্কে বিদেশীদের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি বিবেচনা করে কনসাল জেনারেল কেন্দ্রীয় কুইন্স লাইব্রেরীতে একটি “বাংলা কর্নার” স্থাপনের প্রস্তাব করেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে লাইব্রেরী কতৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় সব রকমের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

কনসাল জেনারেল আরো বলেন, বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের কল্যাণের জন্য একযোগে কাজ করার লক্ষ্যে সরকারের পক্ষ সব ধরনের চলমান সহায়তা অব্যাহত থাকবে।

বৈঠকে, ভাইস-প্রেসিডেন্ট শ্যারন এ. মিরি, পরিচালক জনাথন চাং, পরিচালক নেলসন লু, সহকারী পরিচালক ক্যাথি চ্যান, সহকারী পরিচালক জনাব ফ্রেড জে. গিটনার, কপিং স্কীলস লাইব্রেরীয়ান শেলীনা শারমীন, কনস্যুলেটের কাউন্সেলর আয়শা হক এবং পারসোনাল অফিসার মোঃ কবির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV