যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে গ্রেপ্তার রজার স্টোন জামিনে মুক্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রজার স্টোন জামিনে মুক্তি পেয়েছেন । ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের অফিস বলেছে, তার বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মিথ্যা বক্তব্য দেয়া, সাক্ষ্য ঘষামাজা করা, সরকারি কাজে বাধা প্রধান। তাকে গ্রেপ্তারের পর ফ্লোরিডায় একটি আদালতে তোলা হয়। এ সময় এর চারপাশে এক বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়। তাকে আড়াই লাখ ডলারের বিনিময়ে জামিন দেয়ার পর উপস্থিত জনতা ‘তাকে জেলে ভরো’ স্লোগান দিতে থাকে।
রজার স্টোন সাংবাদিকদের বলেছেন, তিনি অপরাধী নন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সবচেয়ে পুরনো বন্ধুদের অন্যতম। তিনি তার কট্টর সমর্থক। ‘মেকিং আমেরিকা গ্রেট এগেইন’ উদ্যোগ নিয়ে তিনি ভাল কাজ করছেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








