Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়া বিএনপি’র ঐক্যবদ্ধ নুতন কমিটি আসছে

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: January 26, 2019 | 11:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ক্যালিফোর্নিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা, বি এন পি  চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগরী বি এন পি’র সাবেক সদস্য সচিব, ঢাকা ১৩ আসনে ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের আহবানে গত ২৪শে জানুয়ারী সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া বি এন পি’র দুই অংশের নেতৃবৃন্দ স্থানীয় একটি রেস্টুরেন্টে এক বৈঠকে মিলিত হন। সভার সভাপতি  বি এন পি নেতা আব্দুস সালাম তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

তিনি সংগঠন একীভূত করতে কয়েকটি ফর্মুলা তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দের সামনে। সকলের মতামত প্রদানের পর সংগঠন একীভূত করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ পর্যায়ে বি এন পি নেতা আব্দুস সালাম এখন থেকে কোন গ্রূপের পক্ষের বিবৃতি ও সংবাদ প্রেরণে বিরত থাকতে বলেন।
আগামী ২০শে ফেব্রুয়ারীর মধ্যে একটি ঐক্যবদ্ধ ক্যালিফোর্নিয়া বি এন পি কমিটি গঠনের দ্বায়িত্ব দেওয়া হয় নিয়াজ মুহাইমেন, এম ওয়াহিদ রহমান, আব্দুল বাসিত ও মোরশেদুল ইসলামকে। সেই নুতন কমিটির নেতৃত্বে আগামী ২১ শে ফেব্রুয়ারী পালনের সর্বস্মত সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রবাস থেকে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে অবদান রাখতে তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ