Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

মার্কিন ফার্স্টলেডি মেলানিয়াকে নিয়ে ভুল তথ্য প্রকাশ, ক্ষতিপূরণ দেবে টেলিগ্রাফ

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: January 26, 2019 | 9:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে স্বীকার করে ক্ষমা চেয়েছে জনপ্রিয় বৃটিশ দৈনিক টেলিগ্রাফ। একই সঙ্গে ওই সংবাদ প্রকাশের জন্য মেলানিয়াকে ক্ষতিপূরণ দেয়ারও ঘোষণা দিয়েছে পত্রিকাটি। বিবিসি’র খবরে বলা হয়েছে, গত সপ্তাহে টেলিগ্রাফ ‘দ্য মিস্ট্রি অব মেলানিয়া’ শিরোনামে তাদের ম্যাগাজিনে প্রচ্ছদ গল্প প্রকাশ করে। এতে বলা হয়, ট্রাম্পের সঙ্গে পরিচয় হওয়ার আগে মার্কিন ফার্স্টলেডি তার মডেলিং ক্যারিয়ারে টিকে থাকতে সংগ্রাম করেছিলেন। পরে ট্রাম্পের সহায়তায় তিনি পেশাগত জীবনে সফলতার মুখ দেখেন। এ ছাড়া, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের রাতে তিনি কান্না করেছেন বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়। পরে এসব তথ্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে সমালোচনা মেনে নিয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছে টেলিগ্রাফ।
এতে পত্রিকাটি বলেছে, মেলানিয়াকে নিয়ে এমন তথ্য প্রকাশ করা তাদের উচিত হয়নি। টেলিগ্রাফ অকপটে নিজেদের ভুল স্বীকার করে মার্কিন ফার্স্টলেডিকে এর ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে টেলিগ্রাফ দুঃখ প্রকাশ করে বলেছে, ডনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় হওয়ার আগে মিসেস ট্রাম্প পেশাগত জীবনে একজন সফল মডেল ছিলেন। ট্রাম্পের সহায়তা ছাড়াই মেলানিয়া মডেলিং পেশায় সফলতা লাভ করেছেন। গত শনিবারের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০৫ সালে মেলানিয়ার বাবা ও বোন নিউ ইয়র্কে ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ভবনে বসবাস শুরু করেন।  মেলানিয়ার বাবা ট্রাম্পের পরিবারে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন। তিনি ট্রাম্প পরিবারের কর্তৃত্ব দখল করেন। এই তথ্যও ভুল ছিল বলে বিবৃতিতে স্বীকার করেছে টেলিগ্রাফ। পত্রিকাটি বলেছে, শনিবারের প্রতিবেদনে মেলানিয়ার বাবাকে নিয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সঠিক না। তিনি মোটেও ট্রাম্পের পরিবারের জন্য ভয়ঙ্কর ছিলেন না। তিনি ওই পরিবারে কর্তৃত্বও করেন নি। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV