গুগল, মাইক্রোসফট, এ্যাপেল ও ফেসবুকের মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় লবিষ্টদের পিছনে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : শীর্ষ সার্চ ইঞ্জিন অপারেটর গুগল, এ্যাপেল, মাইক্রোসফ্ট ও ফেসবুক লবিং ফার্মের পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে। ব্যবসায়ীক স্বার্থ বজায় রাখা সহ আইনী জটিলতা এড়িয়ে নির্বিঘ্নে ব্যবসা চালু রাখতে লবিষ্টফার্মগুলোর পিছনে তারা এত অর্থ ব্যয় করছে। গত বছর গুগল লবিষ্টদের পেছনে ব্যয় করেছে ২১.২ মিলিয়ন ডলার। এর আগে ২০১২ সালে গুগলের এধরনের ব্যয় ছিল ১৮.২২ মিলিয়ন ডলার। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা যথেষ্ট পরিমানে দেয়া সম্ভব হচ্ছে না এসব প্রতিষ্ঠানের পক্ষে এমন অভিযোগও রয়েছে। এ নিয়ে মার্কিন কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে। এ ধরনের বোঝাপড়ায় সিদ্ধান্ত যাতে গুগল কিংবা ফেসবুকের স্বার্থের বিরুদ্ধে না যায় সেজন্যে লবিষ্টদের কাজে লাগাতে এত অর্থ ব্যয় করছে গুগল ও ফেসবুক। নিউম্যাক্স
এদিকে ফেসবুক জানিয়েছে তারাও লবিংফার্মকে গত বছর বেশ কয়েক মিলিয়ন ডলার দিয়েছে। তবে তার সঠিক হিসেবে জানায়নি ফেসবুক। এর আগে ফেসবুক ১২.৬২ মিলিয়ন ডলার লবিষ্টদের পিছনে খরচের কথা জানিয়েছিল। এধরনের খরচ ফেসবুক আগেও করেছে এবং তখন তার পরিমাণ ছিল ১১.৫১ মিলিয়ন ডলার। এধরনের মিলিয়ন ডলার খরচ করার বিষয়টি সেন্টার ফর রেসপন্সিভ পলিটিক্সের অনুসন্ধানে বের হয়ে এসেছে। তবে এব্যাপারে সরাসরি কিছু বলতে গুগল ও ফেসবুক অস্বীকৃতি জানিয়েছে।
অনুসন্ধানে এও দেখা যায়, মাইক্রোসফট কর্পোরেশন গত বছর লবিষ্টদের পিছনে খরচ করেছিল ৯.৫২ মিলিয়ন ডলার। এর আগের বছর মাইক্রোসফট এধরনের খরচ করে সাড়ে ৮ মিলিয়ন ডলার। এ্যাপেলের একই সময়ে এ খরচ ছিল যথাক্রমে ৬.৬২ ও ৭.১৫ মিলিয়ন ডলার। কর সংস্কার, অপরাধীদের বিচারে আইন তৈরি, নিত্যনতুন প্রযুক্তি বাজারে ছাড়ার ব্যাপারে অনুমোদন সহ বিভিন্ন বাণিজ্যিক স্বার্থে লবিষ্টফার্মগুলো অর্থের বিনিময়ে সহায়তা দিয়ে থাকে এসব প্রযুক্তি প্রতিষ্ঠানকে।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে