Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র “মিরপুর মুক্ত দিবস” উদযাপন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: February 1, 2019 | 10:50 AM

https://www.facebook.com/USANewsNY/videos/395551557874970/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে “মিরপুর মুক্ত দিবস” উদযাপিত হয়েছে গত ৩১ জানুয়ারী রোববার। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বারের মত উদযাপিত হল “মিরপুর মুক্ত দিবস”। ১৯৭২ সালের ৩১ জানুয়ারী পাক-হানাদার বাহিনী চূড়ান্তভাবে আত্মসমর্পণ করলে মিরপুর হানাদারমুক্ত হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার-ওলমস্টেড এভিনিউর এশিয়ান সেন্টারে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, প্রামাণ্য চিত্র প্রদর্শণী, আবৃত্তি ও আলোচনা সভা। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদসহ বহু প্রবাসী বাংলাদেশী।


হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সাংবাদিক শামিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একুশে চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র’র সভাপতি ওবায়দুল্লাহ মামুন, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট-রাজনীতিক রফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকার, কোষাধ্যক্ষ মাকসুদা আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ঢাকার মিরপুর পাকিস্তানি হানাদারমুক্ত হয় ১৯৭২ সালের ৩১ জানুয়ারী। ওই দিন মিরপুরে পাক-হানাদার বাহিনী চূড়ান্তভাবে আত্মসমর্পণ করে। হৃদয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে এধরনের মহৎ অনুষ্ঠানের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো।
অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্য চিত্রে বুদ্ধিজীবী হত্যা সহ মিরপুরে পাক-হানাদার বাহিনীর বর্বরেচিত হত্যা-নির্যাতন-তান্ডব লীলার লোমহর্ষক ধারাবিবরণী তুলে ধরা হয়।
সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সাধন ব্র্যান্ডের সৈয়দ কামরুজ্জামান ফয়েজ। আবৃত্তিতে অংশ নেন জুঁই ইসলাম, পল্লব সরকার, সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, আনোয়ার হোসেন বাবর প্রমুখ। মনমুগ্ধকর নানা পরিবেশনা বিজয় উৎসবের আনন্দে যোগ করে ভিন্ন মাত্রা।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে “হৃদয়ে বাংলাদেশ”র ডাকে সাড়া দিয়ে “মিরপুর মুক্ত দিবস” অনুষ্ঠানকে সফল করার জন্যে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন, সহ সভাপতি মামুন রহমান, যুগ্ম সম্পাদক শারমিন রহমান তানিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ, কোষাধ্যক্ষ মাকসুদা আহমেদ, প্রচার সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য মাসুদ রানা ও নীলোৎফল সরকার।
উল্লেখ্য, ১৯৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও মিরপুরের একটি বিশেষ এলাকা হাজার হাজার পাকিস্তানি বসবাসকারীর দখলে থেকে যায়। ১৯৭২ সালের ৩১ জানুয়ারী ঢাকার মিরপুর পাকিস্তানি হানাদারমুক্ত হয়। ওই দিন মিরপুরের পাক-হানাদার বাহিনী চূড়ান্তভাবে আত্মসমর্পণ করে। মুক্ত এলাকায় উড়ে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা।

https://www.facebook.com/USANewsNY/videos/229392941339927/
https://www.facebook.com/USANewsNY/videos/2296700463908881/
https://www.facebook.com/USANewsNY/videos/2230933973846038/
https://www.facebook.com/USANewsNY/videos/757895334584565/
https://www.facebook.com/USANewsNY/videos/2323378854559677/
https://www.facebook.com/USANewsNY/videos/2188011124618808/
https://www.facebook.com/USANewsNY/videos/369044516983410/
https://www.facebook.com/USANewsNY/videos/669966243422982/
https://www.facebook.com/USANewsNY/videos/2040459135989343/
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV