Tuesday, 27 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

প্রবাসীর সন্তানদের বৃত্তি দিচ্ছে বাংলাদেশ সরকার

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: February 1, 2019 | 11:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ সরকার প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ কর্তৃক এ বৃত্তি দেয়া হচ্ছে বলে জানা গেছে। বৃত্তির আবেদনের শেষ তারিখ চলতি বছরের ১৪ মার্চ।

বাংলাদেশি প্রবাসীর সন্তানদের মধ্যে যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি/সমমান, ৯ম শ্রেণি/সমমান এবং পাবলিক বিশ্ববিদ্যালয়/পাবলিক মেডিকেল কলেজে ১ম বর্ষ/সেমিস্টারে অধ্যয়নরত তাদেরকে এ বৃত্তি দেয়া হবে।

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে ২০১৮ সালে পিইসি/জেএসসি/এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ-৪.৮০ প্রাপ্ত হয়ে দেশের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি/সমমান, ৯ম শ্রেণি/সমমান এবং পাবলিক বিশ্ববিদ্যালয়/পাবলিক মেডিকেল কলেজে ১ম বর্ষ/সেমিস্টারে অধ্যয়নরত থাকতে হবে। তবে প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর সন্তানরা জিপিএ-৪ প্রাপ্ত হলেও আবেদন করতে পারবে।

পিইসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হলে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণি পর্যন্ত ৩ বছর মাসিক ৭০০ টাকা হারে, জেএসসি/সমমান ক্যাটাগরিতে মনোনীত হলে ৯ম-১০ম শ্রেণি পর্যন্ত ২ বছর মাসিক এক হাজার টাকা হারে এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে মনোনীত হলে স্নাতক/সম্মান শ্রেণি পর্যন্ত ৪ বছর (প্রযোজ্য ক্ষেত্রে ৫ বছর) মাসিক ২ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনা আনা হবে না।

বৃত্তির সঙ্গে বাৎসরিক এককালীন বই ক্রয়সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসেবে পিইসি/সমমান এর ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা, জেএসসি/সমমান এর ক্ষেত্রে ২ হাজার টাকা এবং এইচএসসি/সমমান এর ক্ষেত্রে ৩ হাজার টাকা করে প্রদান করা হবে।

এই লিংকে গেলেই পাবেন বিস্তারিত-http://www.wewb.gov.bd/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ