Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট ফোরামের মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: February 1, 2019 | 4:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট পদে বিশেষ নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি। এই নির্বাচনে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাবলিক এডভোকেট পদপ্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে সাউথ এশিয়ান ডেমক্র্যাটিক এ্যালায়েন্স, নিউ ভিশন ডেমোক্র্যাটিক ক্লাব, জেএফকে ডেমক্র্যাটিক ক্লাব ও এজিবিটি ডেমক্র্যাটিক ক্লাব। মতবিনিময় সভাটি গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হয়। হল ভর্তি অডিটোরিয়ামে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এ্যাট লার্জ ও সাউথ এশিয়ান ডেমক্র্যাটিক এ্যালায়েন্সের চেয়ারম্যান মুলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রাম, নিউভিশন ডেমোক্র্যাটিক ক্লাবের প্রেসিডেন্ট শেখর কৃষ্ণানন, এলজিবিটি ডেমক্র্যাটিক ক্লাবের প্রেসিডেন্ট মাইকেল ম্যালান ও জেএফকে ডেমক্র্যাটিক ক্লাবের প্রেসিডেন্ট ম্যাথুউ স্টেফেনির পরিচালনায় অনুষ্ঠানে পাবলিক এডভোকেট পদপ্রার্থী মাইকেল ব্ল্যাক, কাউন্সিলম্যান র‌্যাফেল এসপেনাল, কাউন্সিম্যান জুমানি উইলিয়াম, নিউইয়র্ক সিটির সাবেক স্পীকার ম্যালেসা মার্ক বিবেলেতি, টনি হারবার, নমিকি, ডেভেট আইজেনসহ অন্যান্য প্রার্থীরা।
অনুষ্ঠানে সকল প্রার্থী তাদের ভোট দেয়ার জন্য আহবান জানান এবং নির্বাচিত হলে বাংলাদেশী সহ সাউথ এশিয়ান কম্যুনিটির সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়াও তারা অভিবাসন প্রশ্নে বর্তমান মেয়র বিল ডি ব্লাজিওর পক্ষে এবং বিপক্ষে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ দেখে তারা মুগ্ধ হন। এসময় তারা উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে বাংলাদেশী কম্যুনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ওয়াসীম ভূইয়া, সাবেক সভাপতি নুরুল হাসান, লায়ন এ কে এম রশিদ, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট রাসেল রহমান, লুৎফুর রহমান লাতু, প্রদীপ কে গোপাল, কাজী হাসান, মোহাম্মদ হোসাইন, মিয়া মোহাম্মদ দুলাল, সর্বজিৎ পোদ্দার প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV