শিশুদের সঙ্গে যৌন নির্যাতন আর সেই দৃশ্য ভিডিও ধারণ : ক্রিস্টির ৯ বছরের জেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : শিশুদের যৌন নির্যাতন করতেন ক্রিস্টি কিম্বার (২৬)। আর সেই দৃশ্য নিজেই ভিডিও ধারণ করতেন তিনি। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাকে। আদালত শুক্রবার তাকে ৯ বছরের জেল দিয়েছে। এমন শিশু নির্যাতনকারীদের ইংরেজিতে বলা হয় পায়েডোফাইল। সম্প্রতি তার মোবাইল ফোনে সমস্যা দেখা দেয়। গত বছর ২০ শে জুলাই তিনি তা মেরামত করতে দেন এক বন্ধুর কাছে। হুঁশিয়ার করে দেন তিনি যেন এর ভিতর থাকা ভিডিওগুলো না দেখেন।
কিন্তু মেরামত করার সময় তা প্রকাশ হয়ে পড়ে। অনুসন্ধানে দেখা যায় তিনি ওইসব ভিডিও মোবাইলে ধারণ করে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। বৃটেনের কেন্ট পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তারা কিম্বারের মোবাইল ফোন যাচাই করে দেখেছেন। তাতে শিশুদের ওপর যৌন নির্যাতন চালাতে দেখা গেছে তাকে। এর কোনো কোনোটিতে কিম্বার নিজে যৌন কর্মকান্ডে লিপ্ত। এর পর পরই তাকে গ্রেপ্তার করা হয়। মেইডস্টোন ক্রাউন কোর্টে এর শুনানি হয়। তাতে বলা হয়, বেশ কিছু ভিডিও মোবাইলে ধারণ করেছেন কিম্বার। তার মধ্যে নিজেই তিনি অংশ নিয়েছেন। একটি ভিডিওতে দেখা যায় একটি শিশু একজন নারীর ওপর ‘সেক্স টয়’ ব্যবহার করছে। আদালতে নিজের দোষ স্বীকার করেছেন কিম্বার। এরপর তাকে শাস্তি ঘোষণাকালে বিচারক ডেভিড গ্রিফিথ-জোনস কিউসি বলেছেন, ভিন্ন মাত্রার একটি অপরাধ করেছেন কিম্বার। তার দ্বিতীয় ফোনটিও জব্দ করে পরীক্ষা করা হয়েছে। তাতেও শিশুদের সঙ্গে রগরগে যৌন কর্মকাণ্ডে লিপ্ত থাকা ভিডিও পাওয়া গেছে। মানবজমিন
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ