ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ১৬৬ তম পর্বে ইয়াকুব খান, সিপিএ: ট্যাক্স রিটার্নের নানা পরামর্শ; ট্যাক্স বকেয়ার জন্য ড্রাইভারস লাইসেন্স ও পাসপোর্ট রিভোক কিংবা নবায়ন স্থগিত হতে পারে (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/464259777438199/UzpfSTE0MDczODAxNTk0NDAwNjoyNzUyODA5MDE0NzM2ODgw/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ১৬৬ তম পর্ব ১ ফেব্রুয়ারী শুক্রবার সম্প্রচারিত হয়েছে।
ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান সিপিএ ইয়াকুব এ খান।
‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’-এ অভিজ্ঞ সিপিএ ইয়াকুব এ খান যুক্তরাষ্ট্রে গত ২৮ জানুয়ারী থেকে শুরু হওয়া ট্যাক্স রিটার্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরিবর্তিত ট্যাক্স ও জব অ্যাক্ট, ট্যাক্স ফাইল, ব্যক্তিগত ও বিজনেস ট্যাক্স প্রসঙ্গ নিয়েও বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। নতুন ট্যাক্স আইনের পরিপ্রেক্ষিতে করণীয় বিষয়েও নানা পরামর্শ প্রদান করেন তিনি।
তথ্য গোপন না করে সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভূল তথ্য প্রদান করে ট্যাক্স রিটার্নের পরামর্শ দিয়ে বিশিষ্ট সিপিএ ইয়াকুব এ খান বলেন, অন্যথায় অডিটের মুখোমুখি হওয়ার সমূহ আশঙ্কা থেকে যায়। অডিটে কোন অনিয়ম ধরা পড়লে পেনাল্টিসহ অন্যান্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। ট্যাক্স বকেয়ার জন্য ড্রাইভারস লাইসেন্স সাসপেন্ড, রিভোক কিংবা আমেরিকান পাসপোর্ট রিভোক, নবায়ন স্থগিত কিংবা বন্ধ হয়ে যেতে পারে। বাড়ি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে মারাত্মক জটিলতায় পড়তে হতে পারে। ট্যাক্স অডিটের বেশ কিছু বাস্তব চিত্রও তিনি এ সময় তুলে ধরেন।
ইয়াকুব এ খান, সিপিএ বলেন, ২০১৮ ট্যাক্স বছরের নতুন কর আইনে বিভিন্ন ট্যাক্স রেট নতুন হারে ধার্য্য করা হয়েছে। উচ্চবিত্ত শিল্পপতি এবং কর্পোরেট সংস্থাগুলোকে বিপুল কর ছাড়া দেওয়া হয়েছে। অন্যদিকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট দ্বিগুন করা হয়েছে। আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। ব্যক্তিগত ট্যাক্স রেট ২% কমানো হয়েছে। স্ট্যাান্ডার্ড ডিডাকশন বিবাহিতদের ক্ষেত্রে ২৪০০০ ডলার, অবিবাহিতদের জন্য ১২০০০ ডলার এবং হেড অব হাউজহেল্ডেদের জন্য ১৮০০০ ডলার করা হয়েছে। বিভিন্ন ধরনের ব্যক্তিগত ক্ষতিপূরুণের ডিডাকশান এবং বিবিধ ২% ডিডাকশান নেয়া যাবে না। ব্যক্তিগত এক্সামশনস পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ডিপেন্ডেট ক্রেডিট ৫০০ ডলার করা হয়েছে নন রিফান্ডেবল, শুধুমাত্র ট্যাক্স লায়বিলিটি থাকলে এ ক্রেডিট নেয়া যাবে। ২০১৯ এর ১ জানুয়ারি থেকে হেলথ ইনস্যুরেন্স না থাকলে আর পেনাল্টি গুনতে হবে না।
ইয়াকুব এ খান টক শোতে জানান, উত্তরাধিকারীদের সিঙ্গেল প্যারেন্ট থেকে প্রাপ্ত ১১.৪ মিলিয়ন ডলার এবং বোথ প্যারেন্ট থেকে প্রাপ্ত ২২.৮ মিলিয়ন ডলারের ট্যাক্স দিতে হবে না। প্রপার্টি ট্যাক্স ও স্টেট ট্যাক্স এবং সিটি ট্যাক্স সর্বমোট ১০,০০০ ডলারের মধ্যে লিমিটেড করা হয়েছে, বর্তমানে মর্টগেজ ইন্টারেস্ট শুধুমাত্র ৭,৫০,০০০ ডলারের মধ্যে ডিডাকশন নিতে পারবে, আর্মফোর্স ব্যতীত মুভিং খরচ ডিডাকশন থাকবে না, এলিমনি ডিডাকশন বাদ দেয়া হয়েছে, ডোনেশনের পরিমান ৫০% থেকে ৬০% করা হয়েছে; মেডিকেল এক্সপেন্স এডজাস্টেড গ্রোস ইনকামের ১০% এর পরিবর্তে ৭.৫% করা হয়েছে; কর্পোরেশনের ট্যাক্স রেট ৩৫% থেকে কমিয়ে ২১% করা হয়েছে; কিছু কিছু পার্টনারশিপ এস কর্পোরেশন অথবা সোল প্রপার্টিশীপের ক্ষেত্রে ২০% ডিডাকশন নেয়া যেতে পারে।
ইয়াকুব এ খান, সিপিএ বলেন, ২০১৭ ট্যাক্স বছরে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০০ ডলার ছিল। যা এবার বৃদ্ধি পেয়ে হয়েছে ২০০০ ডলার। এর মধ্যে রিফান্ডেবল ক্রেডিট হচ্ছে ১৪০০ ডলার। ২০১৭ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ২০০০ ডলার। তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ৩০০০ ডলার। এ ট্যাক্স বছরে প্রতি সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ২০০০ ডলার করা হয়েছে।
ইয়াকুব এ খান, সিপিএ বলেন, ফ্যাটকা’র আওতায় বাংলাদেশী প্রবাসীদের বাংলাদেশে কিংবা বিশ্বের অন্য কোন দেশে বিনিয়োগকৃত নির্ধারিত অর্থ বা এই ধরনের বিনিয়োগ এবং তার আয় যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাইলে রিপোর্ট করার বাধ্যবাধকতা রয়েছে। ফ্যাটকা এর আওতায় বাংলাদেশী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগকৃত নির্ধারিত অর্থ বা এই ধরনের বিনিয়োগ এবং তার আয় আমেরিকার ট্যাক্স ফাইলে রিপোর্ট করতে হবে। তথ্য গোপন না করে সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভূল তথ্য প্রদান করে ট্যাক্স রিটার্নের পরামর্শ দিয়ে তিনি বলেন, অন্যথায় অডিটের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকবে। অডিটে কোন অনিয়ম ধরা পড়লে পেনাল্টিসহ অন্যান্য কঠোর ব্যবস্থা রয়েছে। আইআরএস এর অডিট থেকে রেহাই পেতে সকলেরই সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে ট্যাক্স রিটার্ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তবে অডিট আসলে ঘাবড়ে না গিয়ে অভিজ্ঞ সার্টিফাইড প্রফেশনালের শরনাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। প্রবাসীদের উদ্দেশ্যে সিপিএ ইয়াকুব এ খান বলেন, সব ক্ষেত্রে অভিজ্ঞ সার্টিফাইড প্রফেশনাল ও বিজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, বেশী ফি’র ভয়ে অভিজ্ঞ সার্টিফাইড প্রফেশনালের সহযোগিতা না নিলে চরম আর্থিক ক্ষতির ঝুঁকি থেকে যায়। ট্যাক্স সংক্রান্ত যেকোন বিষয়ে পরামর্শের জন্য তার দরজা সব সময় খোলা বলে তিনি জানান।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে (Facebook: https://www.facebook.com/USANewsNY) সরাসরি সম্প্রচারিত হয়।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়। মিমটিভি ইউএসএ অনুষ্ঠানটি পুন:প্রচার করে।
অনুষ্ঠানটির স্পন্সর কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক, কর্ণফুলী ইনকাম ট্যাক্স স্কুল, মামুন’স টিউটোরিয়াল এবং এশিয়ান মাল্টি সার্ভিস ইনক।
‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ বিষয়ে যোগাযোগ : ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।
E-mail : [email protected]
Web : www.usanewsonline.com
Facebook: https://www.facebook.com/USANewsNY
Twitter: https://twitter.com/USAnewsNY
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








