অস্ট্রেলিয়ার ভিসা পেতে আপন ভাইবোনের বিয়ে!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অস্ট্রেলিয়ার ভিসা পেতে আপন ভাইবোনের মধ্যে বিয়ে হয়েছে। এ ঘটনা ঘটে ভারতের পাঞ্জাব প্রদেশে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই মেয়ের ভাই স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছিলেন। তাই বোনকেও সে দেশের নাগরিকত্ব পাইয়ে দিতে পরিচয় গোপন করে পাঞ্জাব কোর্টে গিয়ে বিয়ে করেন তারা। এরই মাঝে বোনটির অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তা জয় সিংহ বলেন, আমরা তদন্ত করে জানতে পেরেছি মেয়েটি অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে গেছে। সে এখন অস্ট্রেলিয়ার নাগরিক। তারা চাচাতো ভাই-বোনের মিথ্যা পরিচয় দিয়েছিল। এমনকি মেয়েটি কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় গিয়েছিলো, সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ছিল। তিনি আরো বলেন, তারা সমাজ, আইন ও ধর্মীয় বিধিনিষেধের সঙ্গে প্রতারণা করেছেন কেবল বিদেশে যাওয়ার জন্য। এনডিটিভি।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








