Tuesday, 27 October 2026 |
শিরোনাম
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ঠান্ডা ও তুষারপাত হ্রাস, মৃত বেড়ে ২৭ : নায়াগ্রার বরফ টানছে পর্যটক

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: February 2, 2019 | 3:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম, উত্তরাঞ্চলকে স্থবির করে দেয়া ভয়ঙ্কর ঠান্ডা ও ভারী তুষারের তান্ডব হ্রাস পেয়েছে। কিন্তু আট রাজ্যে কেড়ে নিয়েছে কমপক্ষে ২৭ জনের প্রাণ। বাড়ির বাইরে ও তাপহীন ঘরের ভেতরে ঠান্ডায় জমে গিয়ে এবং তুষার পরিষ্কার করার সময় বেশির ভাগ মৃত্যুর ঘটনা ঘটে। সেই সাথে কয়েকশ’ মানুষ ফ্রস্টবাইট (ঠান্ডার স্পর্শে দেহের অসাড়তা), হাড় ভাঙা, হার্ট অ্যাটাক ও কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার মিনিয়াপোলিস ও শিকাগোতে অতি ঠান্ডা কেটে গিয়ে তাপমাত্রা মাইনাস ৫-৬ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। নর্থ ডাকোটার ডিকিনসনে উষ্ণতা বৃদ্ধি পেয়ে শূন্য ডিগ্রিতে পৌঁছে। আগের দিন সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস। মেরু ঘূর্ণি সরে আসায় ইলিনয়ে একরাতে তাপমাত্রা কমে গিয়ে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছিল। বাতাসের উষ্ণতা ছিল মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস বা কিছু এলাকায় আরও খারাপ। সেখানে বৃহস্পতিবার পর্যন্ত ফ্রস্টবাইট ও হাইপোথারমিয়া (শরীরের তাপ অস্বাভাবিক কমে যাওয়া) সমস্যা নিয়ে ২২০ জনের অধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। মিনিয়াপোলিসের হেনিপিন হেলথকেয়ারের মুখপাত্র ক্রিস্টিন হিল শুক্রবার বলেন, তারা পুরো শীতকালে ৩০ জনের মতো ফ্রস্টবাইটের রোগী পান। কিন্তু এবার গত সপ্তাহেই ভর্তি হয়েছেন ১৮ জন। এর আগে সপ্তাহব্যাপী ভয়াবহ রকমের ঠান্ডায় যুক্তরাষ্ট্র প্রায় অচল হয়ে পড়ে। দেশটির মিডওয়েস্ট অঞ্চলের তাপমাত্রা রেকর্ড গড়ে হিমাঙ্কের ৩০ ডিগ্রি নিচে নেমে গিয়েছিল। বর্তমানেও শিকাগোর তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রিতে। এতে জমে গেছে বরফের পাহাড়। শুধু মিডওয়েস্টই নয়, নিউইয়র্কে নায়াগ্রা জলপ্রপাতেও বরফের ঘন স্তর পড়েছে। তীব্র ঠান্ডায় হাড় কাঁপছে, তারপরও যার সৌন্দর্য টানছে পর্যটকদের।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নায়াগ্রা জলপ্রপাতের নতুন ছবিতে পর্যটকদের মনকে এমনভাবে আকর্ষণ করছে যে, তারা বলছেন, বিভিন্ন নামকরা ফিল্মের বরফের দৃশ্যকেও হার মানিয়ে দেবে এখনের নায়াগ্রা জলপ্রপাত। কানাডার অন্টারিও প্রদেশের দিক থেকেও নায়াগ্রা জলপ্রপাত বরফের সাদা সৌন্দর্য ছড়াচ্ছে। এ সপ্তাহে ওই অঞ্চল দিয়েও তাপমাত্রা নেমেছিল হিমাঙ্কের অনেক নিচে। বর্তমানেই আছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে নায়াগ্রা জলপ্রপাতের এ দিকটায়ও অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি ফটোজেনিক বরফ পড়েছে। যদিও কানাডা দিয়ে জানুয়ারির শুরু থেকেই এখানে বরফ জমেছিল।
বর্তমানে নায়াগ্রার তিনটি জলপ্রপাত দেখলে মনে হবে এটি একটি আজব দেশ। কোনো রূপকথার রাজ্য। পানির ওপরে বরফের ঘন অবরণ যেনো নায়াগ্রা নদীকে সাদা উঁচু-নিচু পাহাড় বানিয়ে দিয়েছে। এমনকি জলপ্রপাতের আশেপাশের পাথরের উপরও জমে গেছে বরফ। আর এই সৌন্দর্য হাতছানি দিয়ে পর্যটকদের টানছে। নজর কেড়ে নিচ্ছে তাদের।
ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে নায়াগ্রা জলপ্রপাতের নতুন ছবি। যা দেখে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, কী করে এতো সুন্দর হতে পারে! তবে নায়াগ্রায় বরফ জমা এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক বার বরফ জমেছিল এখানে।
নিউইয়র্কের তাপমাত্রা এখন হিমাঙ্কের ১৪ ডিগ্রি নিচে। তবুও পরিস্থিতির অনেকটা উন্নতি হয়ে বলছে কর্তৃপক্ষ। এখনও ঠান্ডায় কাঁপছেন অদিবাসীরা। মানুষ বাইরে বের হতে সাহসই করতে পারছেন না। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সপ্তাহজুড়ে।
ওদিকে, বুধ এবং বৃহস্পতিবার শিকাগোর তাপমাত্রা নেমে গিয়েছিল বরফের মহাদেশ অ্যান্টার্কটিকার চেয়েও প্রায় ১০ ডিগ্রি ফারেনহাইট নিচে। আর এই ভয়ানক রকমের ঠান্ডায় মিডওয়েস্ট অঞ্চলের কয়েকটি রাজ্যে অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু শিকাগোতেই নয়জনের মৃত্যু হয়েছে।
এছাড়া এই প্রাকৃতিক দুর্যোগ পোলার ভার্টেক্সের ভয়াবহ আঘাতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতে বেড়েছে ভর্তির হার। স্থানীয়রা বলছে, প্রচন্ড রকমের ঠান্ডার করণে মানুষ ঠিকভাবে শ্বাস নিতে পারছেন না। আবহাওয়াবিদরা বলছেন, শুক্রবার দেশটির তাপমাত্রা উপড়ে উঠে আসে। এদিন মিডওয়েস্টের কিছু জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের ওপরে বা সমান হয়ে যায়। যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে নায়াগ্রা নদীর মধ্যে তিনটি জলপ্রপাত- হর্সশু বা কানাডা ফলস, আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভিল ফলসে। প্রতি সেকেন্ডে যেগুলো দিয়ে প্রবাহিত হয় প্রচুর পরিমাণে পানি। সূত্র : ইউএনবি ও ওয়েবসাইট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ