Tuesday, 27 October 2026 |
শিরোনাম
Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি’র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ৬৮৮ জন ; দু’প্যানেলের সম্ভাবনা

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: February 4, 2019 | 12:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত তালিকানুযায়ী মোট ভোটার হয়েছেন ৬৮৮জন। ভোটারদের মধ্যে সাধারণ সদস্য ৬০২ জন এবং আজীবন সদস্য রয়েছেন ৮৬ জন। নতুন সদস্য হওয়ার সর্বশেষ সময় সীমা ছিল গত ৩ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যে ৬টা পর্যন্ত। এদিন ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে ভোটার তালিকা চূড়ান্ত করে কার্যকরী কমিটি।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফের পরিচালনায় সদস্য-ভোটার সংক্রান্ত কার্যক্রমে অংশ নেন সমিতির সহ সভাপতি সেবুল খান মাহবুব ও আজাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সংগঠনের কর্মকর্তা তৌফিকুর রহমান ফারুক, মো: লিয়াকত আলী, আবুল আলম, মাওলানা শিহাব উদ্দিন আহমেদ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ইফতেখার সিরাজ, আলমাছ আলী, মোহাম্মদ এহিয়া মেন্দী, মখন মিয়া, আবদুল কাদির রানু, সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, মাসুম আহমেদ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি নিউজার্সী’র সাধারণ সম্পাদক মাশুক আহমদ প্রমুখ।


সমিতির সভাপতি হাজি মনির আহমেদ এবং সাধারণ সম্পাদক আবদুল মনাফ জানান, ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। কার্যকরী কমিটির আগামী সভায় নতুন নির্বাচন কমিশন গঠন করবে। চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দেবে তারা। নির্বাচন কমিশন গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করবে। সমিতিকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
এদিকে সংগঠনের বর্তমান ও সাবেক কর্মকর্তারা ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, নির্বাচনের তারিখ এখনো ঘোষণা না হলেও এবারের নির্বাচনে দু’টি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান কমিটি একটি প্যানেল এবং কমিটির বাইর থেকে আরেকটি প্যানেল গঠনের তোরজোড় চলছে বলে জানা গেছে। মুরুব্বিরা অবশ্য সমঝোতার মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ভিন্ন ভিন্ন সূত্র জানিয়েছে। তবে সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ