জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্পে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রাণ বাঁচানো রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি দেখতে কক্সবাজারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সোমবার বিকালে কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে পৌঁছেন।
এর আগে বেলা সোয়া ১টার দিকে মেরিন ড্রাইভ হয়ে রোহিঙ্গা শিবিরে পৌঁছান জোলি। এ সময় রোহিঙ্গা ক্যাম্প এবং জোলির আশপাশ এলাকায় কোনো গণমাধ্যম কর্মীকে যেতে দেয়া হয়নি। ইউএনএইচসিআর-এর সংশ্লিষ্ট ও প্রশাসনের নির্দিষ্টরা ছাড়া কেউ জোলির সঙ্গে ছিলেন না। চার দিনের সফরে আসা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআর’র বিশেষ দূত হিসেবে কাজ করছেন।
সোমবার সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে প্লেন থেকে নামা অ্যাঞ্জেলিনার হাস্যোজ্জ্বল চেহারা ক্যামেরায় ধরা পড়ে। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় জোলিকে ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপে নিয়ে যাওয়া হয়।
ইউএনএইচসিআর’র আরেক শুভেচ্ছা দূত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বিব্রতকর পরিস্থিতি মোকাবিলা করায় জোলির সময়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।
রোহিঙ্গা সূত্র জানায়, ইউএনএইচসিআর’র এ বিশেষ দূত রোহিঙ্গা ক্যাম্পে এসে শরণার্থী হয়ে আসা বাস্তুচ্যুতদের দুঃখ-দুর্দশার কথা শুনেন। নিপীড়িত নারীদের সঙ্গে কথা বলে সে সময়কার বিভীষিকাময় পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হন তিনি। এসময় রোহিঙ্গা নারী-পুরুষ দোভাষীর মাধ্যমে তাদের ওপর ঘটে যাওয়া নির্মমতার বর্ণনা দেন।
চাকমারকুল ক্যাম্পের গেটে দাঁড়িয়ে থাকা রোহিঙ্গা আবদুল আলীম জানান, বিশ্বের নামকরা সব মানুষ আমাদের বর্তমান পরিস্থিতি দেখতে আসছেন আর চলে যাচ্ছেন। মানবজমিন
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ