Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

২০১১ সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য স্বল্পনুত দেশগুলোর সম্মেলনে মডেল হিসেবে বাংলাদেশ উপস্থাপিত হবে

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: August 19, 2010 | 3:43 AM

ইউএসএ নিউজ, নিউইয়র্ক, ১৮ আগস্টঃ স্বল্পনুত দেশগুলোর সম্মেলনে বাংলাদেশ একটি মডেল হিসেবে উপস্থাপিত হবে। আগামী বছর মে মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য স্বল্পনুত দেশগুলোর চতুর্থ সম্মেলনে এমডিজি বাস্তবায়নে অগ্রগামী স্বল্পনুত দেশ হিসেবে বাংলাদেশকে উদাহরণ হিসেবে উপস্থাপনের বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনকে অবহিত করেন জাতিসংঘে Partners in Population and development (PPD) এর স্থায়ী পর্যবেক্ষক ড. সেতুরামিয়া এল. রাও ( Dr. Sethuramiah L. Rao)|

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন জানান, পিপিডির পক্ষে জাতিসংঘে স্থায়ী পর্যবেক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. রাও সমপ্রতি UNDP এর নির্বাহী বোর্ডের সভাপতি এবং তার সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কার্যালয়ে এলে একথা বলেন।

ড. রাও বলেন, ১৬০ মিলিয়ন জনসংখ্যা নিয়েও বাংলাদেশের মত একটি ছোট দেশ যেভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকবেলা করে খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জনের পাশাপাশি এমডিজি বাস্তবায়নে সাফল্য অর্জন করছে তা অন্যান্য স্বল্পনুত দেশগুলোর জন্য এক অনন্য নজির হিসেবে উপস্থাপিত হবে। প্রত্যুত্তরে ড. মোমেন তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০২১’ সম্পর্কে অবহিত করেন। ড. মোমেন বলেন, প্রাথমিক শিক্ষায় বিদ্যালয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে।

উলে¬খ্য, ড. রাও UNFPA এর সঙ্গে তিন দশক ধরে সংশি¬ষ্ট ছিলেন। তিনি এমডিজি, জনসংখ্যা, জেন্ডার, উন্নয়ন ইস্যু এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে একজন উদ্যোক্তা হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV