Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

ওবামার স্টেম সেল নীতির বিরুদ্ধে আদালতের রায়

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: August 28, 2010 | 1:31 AM

বাংলাপ্রেস(নিউইংল্যান্ড)ওবামার স্টেম সেল গবেষণার জন্য সরকারি অর্থ বরাদ্দ আপাতত বন্ধ রাখার পক্ষে রায় দিয়েছে ইউ এস ডিষ্ট্রিক্ট কোর্ট। এতে করে হোঁচট খেল স্টেম সেল গবেষণার জন্য ওবামা প্রশাসনের তহবিল বাড়ানোর পরিকল্পনা। মানব ভ্রূণের স্টেম সেল নিয়ে গবেষণায় মানব ভ্রূণ নষ্ট করা হচ্ছে বলে যেসব বিজ্ঞানী দাবি করছেন আদালত তাদের পক্ষেই রায় দিয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা মার্চ মাসে স্টেম সেল গবেষণায় তহবিল বরাদ্দের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। স্টেম সেল গবেষণা স্মৃতিক্ষয় ও পারকিনসনস রোগের মতো এ রকম অনেক জটিল রোগের চিকিৎসার জন্য উপকারি বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই।

সমালোচকরা বলছেন, ওবামার পূর্বসূরি প্রেসিডেন্ট জর্জ ডবিস্নউ বুশ স্টেম সেল গবেষণার জন্য তহবিল নিষিদ্ধ করায় আলঝেইমার, পারকিনসন এবং ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসা আবিষ্কারের কাজ ব্যাহত হচ্ছে। কিন্তু মার্কিন জেলা আদালতের বিচারক বয়সে ল্যামবার্থ ১৫ পৃষ্ঠার রায়ে লেখেন, ‘ইএসসি (মানব ভ্রূণের স্টেম সেল) গবেষণা স্পষ্টতই এমন এক গবেষণা যাতে মানব ভ্রূণ ধ্বংস হয়।’ তিনি লেখেন, ‘এ গবেষণা করতে হলে মানব ভ্রূণের স্টেম সেল মানব ভ্রূণ থেকেই নিতে হয়। স্টেম সেল নেওয়ার এ প্রক্রিয়ায় ওই ভ্রূণ নষ্ট হয়ে যায়। সুতরাং ভ্রূণ নষ্ট না করে যে এ গবেষণা পরিচালিত হতে পারে না তা পরিষ্কার।’ আর মানব ভ্রূণ নষ্ট হলে স্টেম সেল গবেষণার জন্য ফেডারেল তহবিল বরাদ্দ করা মার্কিন আইনে নিষিদ্ধ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV