Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বিশ্বে গত ৩০ বছরে ডায়াবেটিস রোগী বেড়েছে দ্বিগুণেরও বেশি

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: June 27, 2011 | 6:43 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বে গত ৩০ বছরে ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং বর্তমানে বিশ্বে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ কোটি ৭০ লাখ বলে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক খ্যাতনামা সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে। এ সব রোগীর মধ্যে ১৩ কোটি ৮০ লাখ চীন ও ভারতে বসবাস করে। এ ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় তিন কোটি ৬০ লাখ ডায়াবেটিস রোগী রয়েছে।
সমীক্ষায় আরও বলা হয়েছে, আগে যা মনে করা হত বিশ্বে ডায়াবেটিসের রোগীর সংখ্যা সাড়ে ২৮ কোটি। কিন্তু নতুন সমীক্ষায় তার চেয়ে অনেক বেশি রোগী পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু\’র সহযোগিতায় এ সমীক্ষা পরিচালনা করেছেন আন্তর্জাতিক গবেষকদের একটি দল।
ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের মাজিদ ইজ্জতি এবং হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গুডারাস ড্যানির নেতৃত্বাধীন একটি গবেষক দল নতুন এ সমীক্ষা চালিয়েছেন। মাজিদ ইজ্জতি বলেন, বিশ্বের সবখানেই এখন ডায়াবেটিস রোগী পাওয়া যাচ্ছে। অন্যদিকে গুডারাস ড্যানি বলেন, খাবারের মান উন্নয়ন এবং দৈহিক তৎপরতার বাড়ানোর সঙ্গে সঙ্গে ওজন নিয়ন্ত্রণ করা না গেলে ডায়াবেটিস বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার ওপর মারাত্মক চাপ বজায় রাখবে। স্থূলত্ব এবং নিষ্ক্রিয় জীবন যাপনের সঙ্গে টাইপ টু নামের ডায়াবেটিসের সম্পর্ক আছে বলে ব্যাপকভাবে মনে করা হয়।
ডায়াবেটিস আক্রান্তদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে না। তাতে হৃদরোগ ও স্ট্রোক, কিডনি, স্নায়ুতন্ত্রে জটিলতা এবং অন্ধত্বের ঝুঁকি বেড়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া এবং ডায়াবেটিসের জন্য বিশ্বে প্রতি বছর প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয়। ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এ মৃত্যুর হারও বাড়বে।
ডায়াবেটিস চিকিৎসার জন্য বাজারে নানা ধরনের ওষুধ পাওয়া যায়। ২০১৫ সালের মধ্যে ডায়াবেটিসের ওষুধের বিক্রির পরিমাণ বেড়ে ৪৮ হাজার কোটি ডলারে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। সান ডিয়াগোতে অনুষ্ঠেয় আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশনের আসন্ন বাৎসরিক বৈঠকে ডায়াবেটিস চিকিৎসার পরীক্ষামূলক কিছু নতুন ওষুধ তুলে ধরার কথা রয়েছে।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV