নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের স্বেচ্ছা রক্তদান ও সেন্সাস ২০২০ নিবন্ধন কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম : সেবা মূলক সংগঠন বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে গত ২৯শে আগস্ট শনিবার স্বেচ্ছা রক্তদান ও সেন্সাস ২০২০ নিবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। পান্ডেমিক ও কোবিড ১৯ পরবর্তী নিউইয়র্ক হাসপাতালগুলোতে জীবন বাঁচানোর জন্য যখন প্রয়োজনীয় রক্ত সংকট চরম আকার ধারণ করেছে ঠিক সে সময়ে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের এই সফল উদ্যোগ সর্ব মহলে ব্যাপক প্রসংশিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত স্থায়ী এই কর্মসূচিতে কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয়। রক্তদান কর্মসূচি নিউইয়র্ক ব্লাড সেন্টার ও আদমশুমারি ২০২০ নিবন্ধন কর্মসূচি ইউএস সেন্সাস/নিউইয়র্ক সিটির সহযোগিতায় পরিচালিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী ও ক্লাব সেক্রেটারি লায়ন আহসান হাবিবের সার্বিক তত্বাবধানে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আব্দুর রহিম হাওলাদার, ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্ক এর গভর্ণর লায়ন রিকি ইটো, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মেধাদী সাই, লায়ন আমাদো সাই, লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, রিজিওনাল চেয়ারপারসন লায়ন মোঃ নাসির উদ্দিন, ট্রেজারার লায়ন মারি মরিমটু এবং লায়ন জিমী চো, ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউইয়র্ক। পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর ডিস্ট্রিক্ট৩১৫-বি বাংলাদেশ লায়ন নাজমুল আহসান, এটর্নী সোমা সায়ীদ।
এই রক্ত দান কর্মসূচির কনভেনার ছিলেন নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন মোঃ মতিউর রহমান ও মেম্বার সেক্রেটারি ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন মুনমুন হাসিনা বারী। ক্লাবের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান, ট্রেজারার লায়ন মোঃ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি লায়ন জে এফ এম রাসেল, ক্লাব মেম্বার লায়ন মিজানুর চৌধুরী, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন লিটু আনাম, লায়ন ফেমড রকি।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ জয় চৌধুরী, বিশিষ্ট ব্লাড ডোনার অর্গানাইজার অর্জুন প্রাসাদ মাইনালী, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সহ সভাপতি মোঃ ফারুক হোসেন মুজুমদার, জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যাবসায়ী বিপ্লব সাহা এবং নিউইয়র্ক ব্লাড সেন্টার এর চিফ রিকরুমেন্ট অফিসার আসাদ আব্দুল্লাহ।
কমিউনিটিতে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবা মূলক কর্মসূচি, পান্ডেমিক এর সময় ফুড সরবরাহ পরবর্তীতে ফ্রি কোবিড ১৯ এবং এন্টিবডি টেস্টিং, সেন্সাস ২০২০ নিবন্ধন কর্মসূচি, ফ্লু শট,শীত ব¯্র ও আই গ্লাস বিতরণ, ডাইবেটিক এওয়ার্নেস ইত্যাদি কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য ক্লাবের দশ জন লায়ন্স কে ব্রুকলিন বোরো প্রেসিডেন্টে এরিক এডামস এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও সাইটেসন প্রদান করা হয়।
সাইটেসন প্রাপ্তরা হলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আসিফ বারী, সেক্রেটারি লায়ন আহসান হাবিব, সদ্য সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ সায়ীদ, সাবেক সভাপতি লায়ন শাহ নাওয়াজ, মোঃ মতিউর রহমান, মোঃ নাসির উদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম, ট্রেজারার লায়ন মোঃ সাইফুল ইসলাম, মেম্বারশিপ চেয়ার লায়ন ফাহাদ সোলায়মান, ক্লাব ডিরেক্টর লায়ন মুনমুন হাসিনা বারী।
ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন রিকি ইটো এই সনদ পত্র গুলো হস্তান্তর করেন এবং সমাজ সেবায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে লায়ন্স ক্লাবের স্লোগানকে সমুন্নত রাখার জন্য ক্লাব সভাপতি ও সেক্রেটারির মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ক্লাব সভাপতি তার বক্তব্যে সকল ব্লাড ডোনার এবং গুরুত্ত্বপূর্ন আদমশুমারি ২০২০ এ নিবন্ধনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে এই কর্মসুচির আহবায়ক কমিটি, ক্লাব মেম্বার, ডিস্ট্রিক্ট লিডারস, কমুনিটির নেতৃবৃন্দ, পালকি পার্ট সেন্টার, নিউইয়র্ক ব্লাড সেন্টার ও সেন্সাস ২০২০ এর সকল নার্স ও কর্মকতাদের প্রতি ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams