নিউইয়র্ক স্টেট সিনেটর লুইসের হস্তক্ষেপে আমেরিকান ভিসা পেলেন বাংলাদেশী ফারজানা
ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : বাংলাদেশী নিজাম উদ্দীন। বসবাস করেন নিউইয়র্কে ব্রঙ্কসের গ্রান্ড এভিনিউতে। দীর্ঘদিন ধরে লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। তাঁর শেষ ইচ্ছা ছিলো বাংলাদেশে অবস্থানরত তার বড় মেয়েকে একটিবার দেখে যাওয়া। আমেরিকান এম্বেসী বাংলাদেশে তার ভিসার আবেদন বারবার প্রত্যাখ্যান হচ্ছিলো। ডাক্তারের সার্টিফিকেটেও মন গলছিলোনা ভিসা কর্ম কর্তাদের সিনেটর। ইতোমধ্যে গত সপ্তাহে কোমায় চলে যান নিজাম উদ্দীন। ক্যান্সারের ফোর স্টেজে এই অবস্থায়তার জীবনের অনিশ্চয়তার আশংকাই ব্যক্ত করলেন চিকিত্সকরা।
বাবার শেষ আকাঙ্খা পুরনের জন্য দিশেহারা হয়ে ব্রঙ্কসে বসবাসরত তার বড় মেয়ে যোগাযোগ করলেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদার সাথে।
সেই মানবিক আবেদনে সাড়া দিলেন সিনেটর লুইস। নতুন করে ভিসার আবেদন করতে বলেন। সিনেটর যোগাযোগ করলেন বাংলাদেশে আমেরিকান দূতাবাসে।
জানালেন মৃত্যুপথযাত্রী নিজাম উদ্দীনের শেষ ইচ্ছার কথা। মন গললো কর্মকর্তাদের। গত রোববার ২০ সেপ্টেম্বর দূতাবাস থেকে কল করা হলো ফারজানাকে। তাকে ডেকে এনে কোন ইন্টারভিউ ছাড়াই ভিসা দেয়া হলো তাকে।
ফারজানার পরিবার কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশীদের অকৃত্রিম বন্ধু লুইস ভাই বলে পরিচিত সিনেটর লুইস সিপুলভিদাকে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes