সিনেমায় মিশেল ওবামা!

ডেস্ক: হলিউডের চলচ্চিত্র পরিচালক উডি অ্যালেন জানিয়েছেন, তার ‘মিডনাইট ইন প্যারিস’ ছবির জন্য ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্রুনিকে নেওয়ার পর এখন তার কোনো ছবির জন্য বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামাকে নেওয়ার চিন্তা-ভাবনা করছেন। ৭৫ বছর বয়সী এ নামি চলচ্চিত্র পরিচালক এক সাক্ষাৎকারে তার এ আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। খবর ইন্ডিয়া টুডে অনলাইনের।
তিনবার অস্কার বিজয়ী উডি অ্যালেন সাক্ষাৎকারে বলেন, ‘আমি যদি কখনও এক কক্ষে মিশেল ওবামার সঙ্গে থাকি, তাহলে আমি মনে করি, তিনি অভিনয়ের জন্য সঠিক। তাকে প্রস্তাব দেওয়ার ব্যাপারে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।’
এর আগে উডি অ্যালেন তার ‘মিডনাইট ইন প্যারিস’ ছবিতে কার্লা ব্রুনিকে এক মিউজিয়াম ট্যুর গাইডের চরিত্রে অভিনয় করিয়েছেন।
ওই ছবিতে অন্যান্য তারকার মধ্যে আছেন ওয়েন উইলসন, র্যাচেল ম্যাক অ্যাডামস ও মারিয়ন কোটিলারড।
ফরাসি ফার্স্ট লেডিকে অভিনয় করানোর সিদ্ধান্ত তিনি তার এবং তার স্বামী প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে ডিনারের সময় নিয়েছিলেন বলে উডি অ্যালেন জানান। সমকাল

সর্বশেষ সংবাদ
- বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!