Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

নিউইয়র্কের করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন’র খাদ্য সামগ্রি ও মাস্ক বিতরণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: April 12, 2021 | 10:53 AM

https://www.facebook.com/USANewsNY/videos/454627525832303

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রি ও মাস্ক বিতরণ করেছে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন। রোববার বিকেল ৬টায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ‘ইকনা’র উদ্যোগে করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সামগ্রি বিতরণ করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুনের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার খবির উদ্দিন ভূইয়া, সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, সহ সাধারণ সম্পাদক কাজী আব্দুল আউয়াল, কোষাধ্যক্ষ আবুল মুনসুর, কার্যকরী সদস্য হাফিজুর রহমান ও মোঃ সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট মনজুর চৌধুরী জগলুল, মোহতাসিম বিল্লাহ তুষার, শামীম আহমেদ প্রমুখ।
আয়োজকরা জানান, এদিন বাংলাদেশী কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য, ফেস মাস্ক, কাপড় সহ অন্যান্য সামগ্রি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ