নিউইয়র্কে কলকাতার প্রখ্যাত শিল্পী শান্তনু ভৌমিককে সাজুফতা সাহিত্য ক্লাব’র বর্ণিল সংবর্ধনা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কলকাতার স্বনামখ্যাত শিল্পী শান্তনু ভৌমিক এর বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ই জুন শনিবার সন্ধ্যায় সিটির ব্রঙ্কসে সাজুফতা সাহিত্য ক্লাব নিউইয়র্ক এর প্রেসিডেন্ট কবি জুলি রহমান আয়োজনে শিল্পী-কবি-সাহিত্যিক-সংস্কৃতিসেবীদের অংশ গ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে জমজমাট। শিল্পী শান্তনু ভৌমিক অন্তুর দেরাজ কন্ঠে গাওয়া জনপ্রিয় বেশ ক’টি গান অনুষ্ঠানকে দেয় ভিন্ন মাত্রা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
কবিতা ও গানের – দু’পর্বের এ অনুষ্ঠানে অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কবি জুলি রহমান। স্বাগত বক্তব্য রাখেন মোঃ ফজলুর রহমান নন্দী।
কমিউনিটি এক্টিভিস্ট রেজা আব্দুল্লাহ স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের মধ্যমনি সংবর্ধিত শিল্পী শান্তনু ভৌমিক অন্তু, ড. দলিলুর রহমান, কবি ও প্রাবন্ধিক এবি এম সালেহ উদ্দিন, মোঃ ইলিয়াস হোসেন, বিজনেসওম্যান বি মেহের চৌধুরী প্রমুখ।
সংবর্ধিত শিল্পী শান্তনু ভৌমিক অন্তু কথা বলেন গীতিকার ও সুরকার জুলি রহমানের গান নিয়ে। তিনি বলেন, জুলির পাঁচটি গানে মিউজিক সুর ঢেলে যেমন সুখ পেয়েছি মনে, তেমনি গানের বাণী তাল লয়ে হয়েছি মুগ্ধ। কলকাতায় আমার পরিচিত মহলসহ আমার ছাত্র-ছাত্রীরা জুলির গান করছে। তাঁরা একটা সারা জাগিয়ে তুলছে। জুলির তৃতালের ছন্দে যে কথ্থক তা ড. নীলা জেরিন প্রাণ উজার করে নৃত্য করেছেন। যা দৃশ্যবহুল এবং আনন্দের। জুলির চিন্তাশীল সৃজনকে শ্রদ্ধা না জানিয়ে দর্শক যেতে পারেন না।
বক্তব্য শেষে রেজা আব্দুল্লাহ শিল্পীর কাছে স্ববিনয়ে জানতে চান তবে কী আমরা এপাড় বাংলা ওপাড় বাংলা বা কাঁটাতার উৎরে উঠলাম? শিল্পীও একথার সদত্তোর সুনিপুন মানব বন্দনায় বলে গেলেন। ধর্ম জাতি ভেদ যেমন কোন কবির থাকতে নেই, তেমনি একজন শিল্পীরও থাকতে নেই। এ কথার প্রেক্ষিতে ড. দলিলুর রহমান বলেন, অসম্প্রদায়িক হবেন যেমন কলম সৈনিক তেমনি শিল্পীও। সংবর্ধিত অতিথির কথা দিয়ে শেষ হয় কথা পর্ব।
দু’বাচিক শিল্পীর কবিতা দিয়ে কবিতা পর্বের সূচনা হয়। এম এ সাদেক আবৃত্তি করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। মোঃ ইলিয়াস হোসেন পড়েন কবি জুলি রহমানের কবিতা।
এর পর আগত শিল্পীদের সন্মানার্থে শুরু হয় গানের আসর।
শিল্পী শান্তনু ভৌমিক গীতিকার ও সব্যসাচী লেখক কবি জুলি রহমানের দুটো গান সহ বেশ ক’টি মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।
এর পর গান করেন শিল্পী ও গীতি কবি ননী মল্লিক, নাসরীন চৌধুরী, ভারতী রায় ও শিল্পী শাহরীন সুলতানা। গানে তবলায় সংগত করেন খুশবো আলম। অক্টোপ্যাডে ছিলেন জয়।
অংশ গ্রহণকারীদের মধ্যে আরও ছিলেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, পারভীন গাজী, কামরুন নাহার খানম, সাদিয়া আফরীন তন্বী, নজমুল ফেরদৌস নাজ, সাবিহা ফারাহ তারিন, নাসরীন মিতু, নেওয়াজ রয়েল, ইশতিয়াক হোসেন হৃদয়, সায়াম হোসেন, ইমরান রাব্বি, লাকী ইসলাম, জিনাত ফিরদৌস, নাফিসা, রানা, রাইনা, গহনা, লিডিয়া রহমান, নাসরীন নীরু প্রমুখ।
দর্শকদের মুহুর্মুহ করতালিমুখর গান-কবিতার জমপেশ আড্ডা চলে গভীর রাত পর্যন্ত। পরে রাতের ডিনার শেষে ঘরে ফিরেন অতিথিবৃন্দ। কবি জুলি রহমান ও ফজলুর রহমান নন্দী পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিল্পী ও অতিথিদের।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল