Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গোল্ডেন প্যালেসের আয়োজনে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়ার অসাধারণ সঙ্গীতানুষ্ঠান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: July 8, 2022 | 8:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গোল্ডেন প্যালেসের আয়োজনে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়ার একক সঙ্গীতানুষ্ঠান হয়েছে। গত ৭ জুলাই বুধবার রাতে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় ১৪৫১ ইউনিয়নপোর্ট রোডের গোল্ডেন প্যালেস পার্টি হলে পরিবেশিত অসাধারণ এ সঙ্গীতানুষ্ঠান প্রাণভরে উপভোগ করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে সমাবেত দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানান বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও ব্রঙ্কস ইউনাইটেড ফুটবল ক্লাবের সহ সভাপতি আয়োজক বিলাল ইসলাম। এরপরই সবার করতালিতে স্টেজে আসেন প্রিয় বাউল শিল্পী কালা মিয়া। মরমি গীতিকবি শাহ আব্দুল করিমের গান দিয়ে তিনি শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর যুক্তরাষ্ট্র প্রবাসী গীতিকার শাহ বদরুজ্জামান রুহেলের লেখা প্রবাসীদের নিয়ে গান সহ বেশ ক’টি গান গেয়ে শুনান বাউল শিল্পী কালা মিয়া। তিনি তাঁর সুরের জাদুতে মাতিয়ে তুলেন দর্শক-শ্রোতাদের। শিল্পীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দর্শকরাও হারিয়ে যান নিজ নিজ সময়ে। কালা মিয়া বিরতিতে গেলে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।


পরিবেশনা শেষে উপস্থিত দর্শক-শ্রোতারা করতালিতে শ্রদ্ধা জানান বাউল শিল্পী কালা মিয়াকে। বাদ্য সহযোগিতায় ছিল হাডসন রিভার ব্যান্ড।
বাউল শিল্পী কালা মিয়া আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর গান শুনার জন্য দর্শক-শ্রোতাদের ধন্যবাদ জানান।
সবশেষে ছিল নৈশভোজ। এর আগে অনুষ্ঠানের শুরুতে এপিটাইজার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও দ্য প্যালেসের কর্ণধার বিলাল ইসলাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ