Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

কারি অস্কার খ্যাত বৃটিশ কারি অ্যাওয়ার্ডস’র প্রবর্তক এনাম আলী’র জীবন-কর্ম শীর্ষক আলোচনা নিউইয়র্কে : এনাম আলীকে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা শেফ খলিলের (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: July 23, 2022 | 1:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বৃটিশ কারি অ্যাওয়ার্ডস’র প্রবর্তক এনাম আলী এমবিই’র জীবন-কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউসে গত ২১ জুলাই বৃহস্পতিবার খলিল ফুড ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আয়োজক খলিল ফুড ফাউন্ডেশনের প্রধান শেফ খলিলুর রহমান কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’র প্রতিষ্ঠাতা এনাম আলীকে মরনোত্তর লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দিয়েছেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
শেফ খলিলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মরহুম এনাম আলীর আত্মীয় ক্যাপ্টেন তাসবিরুল আলম চৌধুরি ফোনে সংযুক্ত হয়ে তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে মরহুম এনাম আলীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এনাম আলীর ছোট বেলার বন্ধু ফকু চৌধুরি, সাংবাদিক নাজমুল আহসান, সাংবাদিক আবু তাহের, সাংবাদিক ইব্রাহিম চৌধুরি খোকন, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, সাংবাদিক সাহাব উদ্দিন সাগর, এনামুল হক এনাম, শেলী জামান খান, বাংলা বাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, দাদা হোম কেয়ারের প্রেসিডেন্ট রিসফা ইসলাম, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির প্রেসিডেন্ট কামরুজ্জামান বাবু, কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলম জিকু, বদরুদ্দোজা সাগর প্রমুখ।
স্মরণ সভায় শেফ খলিলুর রহমান মরহুম এনাম আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের বাইরে বাংলাদেশি কারি শিল্পকে প্রতিষ্ঠিত করার অগ্রদূত এনাম আলী। তিনি বাংলাদেশি রেস্টুরেন্ট শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পথিকৃৎ। তাঁর মত করেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি খাবার ও রেস্টুরেন্টকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালাচ্ছি।
খলিলুর রহমান বলেন, মৃত্যুর এক সপ্তাহ আগেও এনাম আলীর সাথে আমার কথা হয়েছে। বৃটেনের কারী শিল্পকে অনন্য উচ্চতায় নিতে গিয়ে তিনি যে সংগ্রাম করেছেন তার বিবরণও জানার সুযোগ হয়েছে আলাপচারিতায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কারি শিল্প বিকাশে তার সহযোগিতা চাইলে তিনি সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এবছর নভেম্বরে তার সাথে সাক্ষাত করে এ ব্যাপারে আরো বিস্তারিত জানার কথা ছিলো। কিন্তু আমার দূর্ভাগ্য যে সে সুযোগ থেকে বঞ্চিত হলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিব রহমান, সাহেদ আলম, শামীম আহমেদ, মোজাফ্ফর হোসেন, এম বি তুষার, কাজী রবি-উজ-জামান, স্বপন তালুকদার, মো. সেলিম রেজা, ভায়লা সালিনা, শামীম সিদ্দিকী, মামুন আহমেদ, সৈয়দ আসাদুজ্জামান মানি, শাহজাহান নজরুল প্রমুখ।
মরহুম এনাম আলীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন পিআইসির খতীব মাওলানা ওবায়দুল হক ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাওলানা শহীদুল্লাহ।
উল্লেখ্য, বৃটিশ কারি অ্যাওয়ার্ডস’র প্রবর্তক বাংলাদেশি এনাম আলী দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত ১৭ জুলাই স্থানীয় সময় ভোর ৩টায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী সকিনা আলী, এক মেয়ে জাষ্টিন আলী, দুই ছেলে জেফ্রি আলী ও জায়েদ আলীসহ চার ভাই, তিন বোন অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এনাম আলী প্রথমে বৃটেনে আসেন পড়াশোনা করতে ১৯৭৫ সালে। তার বিষয় ছিলো হসপিটালিটি ম্যানেজমেন্ট। একজন প্রভাবশালী বৃটিশ বাংলাদেশি ছিলেন এনাম আলী।
ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’র প্রবর্তক এনাম আলী ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, থেরেসা মে এবং বরিস জনসনের অত্যন্ত ঘনিষ্ঠ ও বৃটেনের মূলধারায় একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব ছিলেন।
এনাম আলী এমবিই বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সরকারের হসপিটালিটি এডভাইজারি কমিটির সদস্য হিসেবে ৫ বছর সার্ভিস প্রদান করেছেন। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সময়কাল পর্যন্ত তা অব্যাহত ছিল। ওই সময কারি ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট ইমিগ্রেশন নীতিমালা ফেয়ার থাকার ব্যাপারে তিনি সর্বাত্মক ভূমিকা রাখেন। সাম্প্রতিক বিন্দালূ ভিসা চালুর প্রক্রিয়ায়ও ছিলো তার সরব ভূমিকা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ