Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত, ৩ সহপাঠী গুরুতর আহত

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: August 21, 2022 | 5:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) বস্টনের এমআইটি’র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শাকিল আলী (১৯) ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্প্যুটার সায়েন্সের ছাত্র। শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।
দুর্ঘটনা কবলে পড়া গাড়িতে (জীপ) থাকা তাদের আরও ৩ সহপাঠী গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)। গাড়িটি চালাচ্ছিলেন যসোয়া। নিউজার্সি স্টেটের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশের পক্ষ থেকে জানা যায়, বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সির প্যাটারসন শহরের ২৩ রুট এবং উডহ্যাল রোডে একটি মার্সিডিজ গাড়ির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই শাহরিয়ারের মুত্যু হয়েছে। গুরুতর অবস্থায় নিকটস্থ সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা শাকিলের মৃত্যুর তথ্য জানান। অন্যরা একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
নিউজার্সির প্যাটারসন সিটির বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম জানিয়েছেন, নিহত শাহরিয়ারের মা-বাবা সিলেটের এবং শাকিলের মা-বাবা পাবনা থেকে যুক্তরাষ্ট্রে এসে বসতি গড়েন । সালাম উল্লেখ করেন যে, হতাহতরা গত বছর প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন করেছেন। ভিকটিম পরিবারের উদ্ধৃতি দিয়ে এম এ সালাম আরো জানান, ৫ বন্ধু নিকটস্থ একটি দোকানে আইসক্রিম কিনতে যাবার পথেই এই দুর্ঘটনার শিকার হন।
নিহত শাহরিয়ার উদ্দিন আহমেদ ‘সবুজ বাংলা’ টিভির টেকনোলজি ডিরেক্টর ছিলেন। প্যাটারসন এলাকার কংগ্রেসম্যান বিল প্যাসক্রলের নামে হোমওয়ার্কে সহযোগিতার জন্যে তিনি একটি অনলাইন টিউটোরিং এ্যাপ চালু করেছেন। অপরদিকে শাকিল আলী ছিলেন ইউনিভার্সিটিতে চালু ‘ফিউচার বিজনেস লিডারস অব আমেরিকা’র প্রেসিডেন্ট। এটি হচ্ছে ইউনিভার্সিটির নেতৃস্থানীয় একটি কর্মসূচি, যেটি রবোটিক্স এবং ইঞ্জিনিয়ারিং ক্লাবের পরিপূরক। অ্যামাজনের ইন্টার্ন হিসেবে কর্মরত শাকিল ট্রেজারার ছিলেন ‘রোহ ক্যাপ্পা অনর সোসাইটি’র।
এদিকে, নিহতদের দাফন-কাফন এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক সহযোগিতার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ৫ জনের বন্ধুরা ‘গো ফান্ড ফর মী’ একাউন্ট খুলেছেন। ৩০ হাজার ডলার সংগ্রহের লক্ষ্য নির্দ্ধারণ করে খোলা এই একাউন্টে রোববার দুপুর পর্যন্ত ২৫৬ জন ছাত্র-ছাত্রী ১৫৫৪৫ ডলার দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায় যে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে কারো কিছু জানা থাকলে ১-৮৭৭-৩৭০-৭২৭৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এম এ সালাম জানান, নিহত দু’বন্ধুর লাশ রবিবার পর্যন্ত মর্গে রয়েছে। ময়না তদন্তের পর তা স্বজনের কাছে হস্তান্তরের পরই জানাযার কর্মসূচি ঘোষণা করা হবে ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ