Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

Amarmp.Com যুক্তরাষ্ট্রের এমবাসেডর হলেন ছাত্রলীগ নেতা সৈয়দ সাজ্জাদ রায়হান

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: September 14, 2017 | 10:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জনগনের প্রতিনিধি নিয়ে কাজ করা সামাজিক সংগঠন amarmp.com সাম্প্রতি দক্ষিণ এশিয়ার আইটি বিষয়ক মর্যাদাসম্পন্ন পুরস্কার ‘এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়। সেই সংগঠনটির চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্ত যুক্তরাষ্ট্রের এমবাসেডর হিসেবে নিয়োগ দিয়েছেন সৈয়দ সাজ্জাদ রায়হানকে যিনি যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এর জিকলিন স্কুল অব বিজনেস থেকে সম্প্রতি কম্পিউটার ইনফরমেশন সিস্টেমের ওপর স্নাতক ডিগ্রী লাভ করেন এবং একই সাবজেক্টে স্নাতোকত্তরে অধ্যয়ণরত তবে রাষ্টবিজ্ঞানকে মাইনর হিসেবে নিয়েছেন রাজনীতির প্রতি ভালবাসার টানেই।

তিনি চাকরি এবং পড়াশোনার মধ্যেও বাংলাদেশের রাজনীতির সাথে নিজেকে যুক্ত রেখেছেন দীর্ঘদিন। পারিবারিকভাবেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তাঁর রাজনীতির হাতে খরি তাঁর সহদর একসময়ের ছাত্ররাজনীতির স্লোগান মাষ্টার নামে পরিচিত মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ হেমায়েত হোসেনের হাতে।

সৈয়দ সাজ্জাদ রায়হান যুক্তরাষ্ট্র ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচক হন ২০০৪ সালে এবং পরবর্তীতে জয়নাল আবদিন জয় ও জাহাঙ্গীর এইচ মিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক হন। বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার জাহিদ হাসান ও আলামিন আকন কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেত্বীবৃন্দ তাঁর এ সাফল্যে উচ্ছাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ