iPhone 8-এ থাকবে অদৃশ্য ক্যামেরা, নানাধরনের সেন্সর
iPhone 8-এ থাকবে অদৃশ্য ক্যামেরা। আর কয়েক মাস পরেই বাজারে আসছে অ্যাপলের নতুন ফোন। কিন্তু সারা বছর ধরেই এই সংস্থার ফোনকে ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে। কি থাকবে আর কি থাকবে না, তাই নিয়ে জল্পনারও শেষ নেই। এবার সামনে এল অ্যাপলের এই ‘আপকামিং’ ফোন নিয়ে বেশ কিছু নতুন তথ্য।
জানা গেছে, iPhone 8-এ থাকছে না কোন অ্যালুমিনিয়াম ব্যাক কভার। বদলে ফোনটিকে স্টেইনলেস স্টিল দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। সামনে থাকবে কাঁচ, যা ধাতব ফ্রেম দিয়ে ঘেরা থাকবে। চীনা সংবাদপত্র ডিজিটাইমে প্রথম প্রকাশিত হয় এই তথ্য। সেখানে আরও বলা হয়েছে যে, মার্কিন সংস্থা Foxconn electronics থেকে নেওয়া হচ্ছে নতুন ফোনের উপাদান। এই সংস্থাই অ্যাপলে সঙ্গে গাঁটছড়া বেঁধে iPhone 4 তৈরি করেছিল।
রিপোর্টে বলা হয়েছে, সময় ও খরচ কমানোর জন্যই ব্যবহার করা হচ্ছে স্টেইনলেস স্টিল। এর ফলে খরচ কমছে ৩০ থেকে ৫০ শতাংশ। iPhone 8-ই হবে অ্যাপল সিরিজের সবথেকে পোক্ত স্মার্টফোন। নতুন ফোনে থাকবে OLED কার্ভ। ক্যামেরা ও স্পিকারের ক্ষেত্রেও থাকবে নতুনত্ব। এর আগে iPhone 7-এর ক্ষেত্রে তারহীন ইয়ারফোন এনেছিল অ্যাপল। এবার স্ক্রিনের তলাতেই থাকবে ক্যামেরা ও স্পিকার। দুটোই আকার এতটাই ছোট হবে যা চোখে দেখা যাবে না। নানাধরনের সেন্সর থাকবে ফোনটিতে। যার ফলে সহজেই স্ক্রিনে আসবে নানা রকমে ইনফরমেশন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ