অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি আনিশা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বখ্যাত অক্সফোর্ডের শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী সংগঠন (ছাত্র সংসদ) অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা ফারুক। অক্সফোর্ডের ইতিহাসে আনিশাই প্রথম বাংলাদেশি, যিনি শীর্ষ সংগঠনটির সভাপতি নির্বাচিত হলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তিন দফায় অনুষ্ঠিত শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল এই সংগঠনে চূড়ান্ত পর্বে ১ হাজার ৫২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনিশা ফারুক। ৪ হাজার ৭৯২ জন ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন।
এর আগে আনিশা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেবার পার্টির কো-চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আনিশার এমন সাফল্যে বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর ফারুক আহামেদ বলেন, ‘আনিশা শুধু আমার মুখ উজ্জ্বল করেনি, আমাদের দেশের মুখও উজ্জ্বল করেছে।’ আনিশার এমন সাফল্যে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন সাবেক এই সেনা কর্মকর্তা।
মেজর ফারুক বলেন, ‘আনিশা খুবই প্রচার বিমুখ একটা মেয়ে। স্কুল ও কলেজ পর্যায়ে রেকর্ড পরিমান মার্কস পেলেও পত্রিকা কিংবা টেলিভিশনে সাক্ষাৎকার দিতে রাজি করানো যায়নি।’
মেজর ফারুক আহামেদ ও রেহানা চৌধুরীর দুই সন্তানের মধ্যে আনিশা ফারুক প্রথম সন্তান। আর ছেলে জবরান ফারুক এ-লেভেলে পড়ছে। বাংলাদেশের ভোলা জেলার চর ফ্যাশন উপজেলায় ফারুক আহামেদের গ্রামের বাড়ি।
উল্লেখ্য, অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষানীতি নির্ধারণ ও দাবি নিয়ে কাজ করে, পাশাপাশি জাতীয় শিক্ষা কারিকুলামে উচ্চ শিক্ষায় সরকারের নীতি নির্ধারণের ক্ষেত্রেও কাজ করে থাকে।
আনিশা ফারুক শুধু বাংলাদেশ নয়, এশিয়ান বংশোদ্ভূত দ্বিতীয় শিক্ষার্থী, যিনি অক্সফোর্ডের এত বড় একটি পর্যায়ে গেলেন। এর আগে ১৯৯৩ সালে ছাত্র ইউনিয়নের ক্ষমতা খর্ব করার বিলের বিরুদ্ধে প্রচারভিযান চালিয়ে প্রথম জাতিগত সংখ্যালঘু হিসাবে আকাশ মহারাজা সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
বিশ্ব মেধাবীদের আনাগোনা এই বিদ্যাপিঠ প্রায় প্রতিবছরই বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে সেরা তিন নম্বরে অবস্থান করে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








