অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণের উপায়
সামাজিক জীব হিসেবে প্রত্যেকে কম-বেশি রাগ করে থাকেন। এ সময় আমরা অনেক ভুল কাজ ও সিদ্ধান্ত নিয়ে থাকি। পরে আমরা আবার এটার জন্য অনুশোচনা করি। কিন্তু যা হওয়ার তা তো আগেই হয়ে যায়। তাই অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে আনা বেশ জরুরী।
রাগ এমন একটি বিষয় যে হুট করে মানুষ একেবারে নিয়ন্ত্রণ করতে পারেনা। এর জন্য প্রয়োজন হয় দৃঢ় ইচ্ছা এবং চেষ্টা। নিচে অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে আনার দারুণ ৪টি উপায় তুলে ধরা হলো। এগুলো অনুসরণ করলে আপনি অনেক ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলতে পারবেন।
মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করুন: যখন রাগ উঠে তা প্রকাশ না করে বরং মনোযোগ তাৎক্ষণিকভাবে অন্যদিকে সরিয়ে নেয়ার চেষ্টা করুন। যতোবার রাগ উঠবে ততোবারই নিজের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন যে কোনো ধরণের কাজ করে। এতে করে ধীরে ধীরে নিজের উপরে আপনার নিয়ন্ত্রণ চলে আসবে যা অতিরিক্ত রাগ কমাতেও সহায়তা করবে।
প্রতিদিন আয়নায় নিজেকে দেখে বলুন ‘আমার রাগ নেই’: সাইকোলজিস্টগন অতিরিক্ত রাগী মানুষের রাগ নিয়ন্ত্রণের জন্য একটি মজার কাজ করতে বলেন, আর তা হলো আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে বারবার বলা ‘আমার রাগ নেই’। এই কাজটি বিশেষ করে তখন করার পরামর্শ দিয়ে থাকেন সাইকোলজিস্টগণ যখন রাগ বেশি উঠে যায়। এতে করেও রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব।
প্রতিদিন অন্তত ১০ মিনিট মেডিটেশন: যোগব্যায়াম রাগ কমানোর আরেকটি অব্যর্থ কৌশল। মেডিটেশন আমাদের মস্তিষ্ককে শান্ত রাখতে বেশ উপযোগী। সাইকোলজিস্টদের মতে প্রতিদিন মাত্র ১০ মিনিটের মেডিটেশনে আমরা আমাদের মনের আবেগ অনুভূতিগুলো বেশ নিয়ন্ত্রণে আনতে পারি। তাই রাগের মতো আবেগটিও এই মেডিটেশনের মাধ্যমে কমিয়ে ফেলা সম্ভব।
কিছু কিছু রাগ ঝেড়ে ফেলুন: রাগ যতো পুষে রাখা হয় ততো বাড়তে থাকে। তাই রাগ জিনিসটি পুষে রাগবেন না বিশেষ করে তা যদি ছোটোখাটো ও বেশি ক্ষতিকর ধরণের রাগ না হয়ে থাকে। সাইকোলজিস্টগন বলেন, যারা অনেক ছোটো খাটো রাগও প্রকাশ না করে নিজের ভেতরে পুষে রাখেন তারা ভেতরে ভেতরে যেমন কষ্ট পেতে থাকেন এবং ভবিষ্যতে তাদের সেই ছোটো রাগই বেশ বড় আকার ধারণ করে। এতে ক্ষতি সম্ভাবনা বেড়ে যায়। তাই রাগ কমাতে কিছু কিছু রাগ ঝেড়ে ফেলারও পরামর্শ দিয়ে থাকেন সাইকোলজিস্টগন। বিডি-প্রতিদিন
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








