অদৃশ্য পোশাক!

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরেই গবেষকেরা এমন একটি পোশাক বা আলখাল্লা তৈরির চেষ্টা করছিলেন; যা পরলে কারো চোখে তা আর ধরা পড়বে না। এক খবরে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের কয়েকজন গবেষক সম্প্রতি কোনো বস্তুকে আলখাল্লায় ঢেকে বস্তুকে অদৃশ্য করার পদ্ধতি উদ্ভাবনে সফল হয়েছেন। গবেষকেদের দাবি, প্রথমবারের মতো কোনো ধরনের ফাঁকফোকর ছাড়াই এ পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হয়েছে, যাতে এক সেন্টিমিটার আকৃতির সিলিন্ডারকে মাইক্রোওয়েভ ব্যবহার করেও দেখা সম্ভব নয়। যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডন ও ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২০০৬ সাল থেকে অদৃশ্য আলখাল্লা তৈরিতে কাজ করছেন। তবে প্রতিটি আলখাল্লাই কোনো না কোনো আলোর ব্যবহারে আলখাল্লার পেছনের বস্তুটিকে দৃশ্যমান করে তোলে। তাই পূর্ণাঙ্গ আলখাল্লা তৈরি করা সম্ভব হয়নি। গবেষকেদের দাবি, তাঁদের তৈরি পদ্ধতিতে কোনো বস্তু একদিক থেকে সম্পূর্ণভাবে আড়াল করে ফেলা সম্ভব।প্রথম আলো
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








