Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অনলাইনে নিজেকে বাঁচানোর ৫ উপায়

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: June 29, 2014 | 1:32 PM

ম্যারি গ্যালিগান এফবিআইয়ের সাবেক সাইবার বিশেষজ্ঞ।অনলাইনে থাকা মানেই আপনি কোনো না কোনোভাবে সাইবার নজরদারির শিকার হচ্ছেন। এর থেকে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক কর্মী ম্যারি গ্যালিগান পাঁচটি উপায়ের কথা বলেছেন। এফবিআইয়ের নিউইয়র্ক অফিসের সাইবার দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ম্যারির। বর্তমানে পরামর্শক প্রতিষ্ঠান ডিলোইটির নিরাপত্তা ও প্রাইভেসিবিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। ম্যারির দেওয়া প্রাইভেসি বিষয়ক পরামর্শগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা সিএনএন।

প্রতিমাসে একবার পাসওয়ার্ড পরিবর্তন
পাসওয়ার্ড আপনার জীবনে চাবির মতোই গুরুত্বপূর্ণ। যদি কোনো দুর্বৃত্ত আপনার  কোনো ইমেইল বা অনলাইন অ্যাকাউন্টে ঢুকে পড়ে তবে আপনার অনলাইনের অন্যান্য অ্যাকাউন্টে ঢুকে পড়াটাও তার জন্য সহজ হবে। আপনার দেওয়া পাসওয়ার্ড যদি সহজে অনুমান করা যায় তবে তা হাতিয়ে নেওয়া সহজ হবে। গত কয়েক মাসে ইয়াহু, অ্যাডোবি, ইবের মতো সাইট নিরাপত্তা ত্রুটির কবলে পড়তে দেখা গেছে।

হোটেলে তথ্য দেওয়ার সময় সতর্ক থাকুন

ম্যারি গ্যালিগানের পরামর্শ হচ্ছে চেক আউট বা হোটেল থেকে বের হবার সময় বা কেনাকাটা করার পর  আপনার সম্পর্কে তথ্য চাইলে ভুয়া তথ্য দেবেন। আপনার ফোন নম্বর, জিপ কোড এসব তথ্য একত্রিত করে আপনার সম্পর্কিত আরও তথ্য জানার কাজে লাগাতে পারে রিটেইলাররা। আপনার পছন্দ-অপছন্দ, আপনার বেতন, ক্রেডিট কার্ড বিষয়ক তথ্য জোগাড় করতে পারে। চেক আউট করার সময় আপনার দেওয়া তথ্য সুরক্ষায় দায়বদ্ধ থাকে না প্রতিষ্ঠান। তাই ম্যারির পরামর্শ হচ্ছে যতটা সম্ভব ফোন নম্বর বা অন্যান্য তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

ড্রাইভিং লাইসেন্স দেখাবেন না

কোথাও কী আপনার ফটো আইডি দেখানো প্রয়োজন? ফটো আইডির প্রয়োজন হলে ড্রাইভিং লাইসেন্স না দেওয়া উচিত। প্রাইভেসির সাধারণ নিয়মই তাই। আপনার যতখানি তথ্য দিলে চলে তার বেশি একটুও দেবেন না। আপনার ড্রাইভিং লাইসেন্স দেখানো হলে জন্মদিন, ঠিকানার মতো তথ্যও জানিয়ে দেওয়া হয়। চিকিত্সার ক্ষেত্রেও যদি ফটো আইডির দরকার পড়ে তখনও ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তে অফিসের পরিচয়পত্র বা অন্য কোনো আইডি দেখান।

ব্যাংকিং অ্যাপ্লিকেশন সাবধান থাকুন

এফবিআইয়ের সাবেক সাইবার বিশেষজ্ঞ ম্যারি গ্যালিগানের পরামর্শ হচ্ছে ব্যাংকিং অ্যাপ্লিকেশনের ব্যবহার না করা। এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। অধিকাংশ ক্রেডিট কার্ডে জালিয়াতি থেকে সুরক্ষা ব্যবস্থা থাকে কিন্তু চেকিং ও সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ততখানি থাকে না। ম্যালওয়্যার ব্যবহার করে কম্পিউটার আক্রমণ করা খুব সহজ বলে ম্যারি কখনও একই কম্পিউটার থেকে কেনাকাটা ও ব্যাংকিং করেন না। এমনকি যে ফোন থেকে তিনি কেনাকাটা করেন সে ফোন থেকে ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না।

বিকল্প ইমেইল অ্যাকাউন্ট রাখুন

জাঙ্ক মেইল বা স্প্যাম মেইলের জন্য আপনার মূল মেইল অ্যাকাউন্টের পাশাপাশি বিকল্প একটি অ্যাকাউন্ট রাখুন। যখন কোনো প্রতিষ্ঠানে মেইল অ্যাকাউন্ট দেওয়ার প্রয়োজন পড়ে ম্যারি তাঁর বিকল্প মেইল দিয়ে আসেন। এ ডামি মেইলটিতেই যতো স্প্যাম, বিজ্ঞাপন সংক্রান্ত মেইল এসে জমা হয়। কোনো প্রতিষ্ঠান যদি হ্যাক হয় তখন মূল মেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকে।প্রথম আলো  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV