অনলাইন কপিরাইট নিয়ে অভিনব কৌশল

ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভিত্তিক প্রতিষ্ঠান ডিজিটাল রাইটস করপোরেশন কপিরাইট আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে একটি অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে। প্রত্যেকটি কপিরাইট আইন লঙ্ঘনের জন্য ১০ ডলার করে দিতে হবে ব্যবহারকারীকে। প্রতিষ্ঠানটি কপিরাইট ভঙ্গকারী ফাইল শেয়ারিংয়ের বিভিন্ন অবৈধ ওয়েবসাইটের কার্যক্রমের ওপর কড়া নজর রাখছে। যে কোন ব্যক্তি ওই সব সাইটে প্রবেশ করে কোন কিছু ডাউনলোড করলে তার আইনি অ্যাড্রেসটি জমা হয় রাইটস করপোরেশনের ওয়েবসাইটে। আর তখনই তার কাছে পাঠানো হয় ই-মেইল। সে হিসেবে কোন ব্যক্তি যদি কপিরাইট লঙ্ঘন করে ১০টি গান ডাউনলোড করে, তাকে কপিরাইট বৈধতা পেতে দিতে হবে ১০০ ডলার। ই-মেইলের মাধ্যমে কপিরাইট আইন লঙ্ঘনকারী প্রত্যেক ব্যক্তিকে সর্বোচ্চ দেড় লাখ ডলার পর্যন্ত অর্থ জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এমনকি অভিযুক্তদের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হতে পারে। তবে কপিরাইট আইন ভঙ্গকারী ব্যক্তিদের জন্য একটি পথও খোলা রেখেছে কর্তৃপক্ষ। ডিজিটাল রাইটস করপোরেশন সংস্থাটি অভিযুক্ত ব্যবহারকারীদের উদ্দেশে পাঠানো ই-মেইল বার্তায় লিখেছে, যদি আপনি নিচে দেয়া ওয়েবসাইটের ঠিকানায় ক্লিক করে রাইটস করপোরেশন লগ ইন করেন ও প্রতিটি কপিরাইট আইন লঙ্ঘন বাবদ ১০ ডলার করে জরিমানা প্রদান করেন, তবে আপনাকে কপিরাইট কর্তৃপক্ষের তরফ থেকে ইন্টারনেট ব্যবহারের বৈধতা দেয়া হবে। একটি পাসওয়ার্ড প্রবেশ করিয়ে লগইন করার পর ওই ব্যক্তিকে ১০ ডলারের বিনিময়ে একটি বৈধপত্র দেয়া হবে। এদিকে ডিজিটাল রাইটস করপোরেশনের কর্মকর্তারা বলেছেন, তাদের প্রতিষ্ঠানটি কপিরাইট সংস্থাগুলোর এজেন্ট হিসেবে কাজ করছে। তারা বিট টরেন্ট-এর মতো ওয়েবসাইটগুলোর ওপর কড়া নজর রাখছেন। তাদের কাজের তালিকায় রয়েছে প্রত্যেক ব্যবহারকারীর আইনি অ্যাড্রেসগুলো সংগ্রহ করা। কপিরাইট ভঙ্গকারীদের এর আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা রবার্ট স্টিল বলেন, সম্ভব ৭৫ ভাগ মানুষই রাইটস করপোরেশনের ওয়েবসাইটের মাধ্যমে বৈধতার আবেদন জানাবেন। বাকিরা হয় টেলিফোন বা চিঠিতে এ আবেদন জানাবেন। তিনি জানান, ডিজিটাল রাইটস করপোশেন আপাতত শুধু সংগীত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে। পরবর্তীকালে চলচ্চিত্র, ই-বুক ও অন্য বিষয়বস্তুর ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে। ওই কর্মকর্তা ব্যাখ্যা করে বলেন, কারও সন্তান যদি কপিরাইট আইন লঙ্ঘন করে ইন্টারনেট থেকে ৩০০টি গান ডাউনলোড করে থাকে, তাকে প্রতিটি গানের জন্য ১০ ডলার হিসেবে মোট ৩ হাজার ডলার দিয়ে কপিরাইট বৈধতা অর্জন করতে হবে।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial








