অনুমতি না নেয়ায় হিলারির নিউইয়র্কের বিলাসবহুল বাড়ীর কাজ বন্ধ
নিউইয়র্ক : শহর কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন নিউইয়র্কের তার বাড়ী মেরামত এবং পুণ:বিন্যাসের কাজ করছেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শহর কর্তৃপক্ষ তদন্ত করে এর সত্যতা পেয়েছে। গত গ্রীস্মে নিউইয়র্কের অতি বিলাসবহুল এলাকা চাপাকুয়াতে ১৬ লাখ ডলার দিয়ে একটি বাড়ী কেনেন ক্নিনটন দম্পতি। অক্টোবরের প্রথম দিকে বাড়ীটির গাছ কাটার বিষয়টি নজরে আসলে এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। এ প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক বাড়ী পরিদর্শনে দেখেন সমস্যা আরো গভীরে। পরিদর্শক দেখতে পান বাড়ী অনুমতি না নিয়ে পুণ:বিন্যাস করা হয়েছে, রান্নাঘরকে করা হয়েছে আধুনিকায়ন। নতুন করে হিটিং এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হয়েছে। বাড়ীর কাঠামােতে পরিবর্তন করে আধুনিকায়ন করা হয়েছে একটি সুইমিংপুলও। গত আগষ্ট মাস থেকে শুরু হওয়া এসব কাজের জন্য শহর কর্তৃপক্ষের কোন অনুমোদন নেয়া হয়নি বলে পরিদর্শনে বেরিয়ে আসে।
প্রসঙ্গত: যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরের কর্তৃপক্ষ অনুমতি ছাড়া বাড়ীর মালিক ইচ্ছা করলে তার নকশা পরিবর্তন, পরিবর্ধন বা পুর্ণবিন্যাস করতে পারেন না। এ জন্য যথাযত ফিস দিয়ে আবেদন করতে হয়। পরে কর্তৃপক্ষ এ নিয়ে এলাকাবাসীর মতামত গ্রহণ করে ইতিবাচক সাড়া পেলে অনুমতি দিয়ে থাকেন। আর যদি অনুমতি ছাড়া এ ধরেন কাজ করা হয় তাহলে বাড়ীর মালিককে বড় মাপের জরিমানার সম্মুখিন হতে হয়। তবে হিলারি ক্ষেত্রে কি হবে সেটিই এখন দেখার বিষয়।
নিউইয়র্ক টাইমস গত শনিবার এ সংক্রান্ত এক প্রতিবেদন বলেছেন, শহরের ভবন পরিদর্শক উইলিয়াম মাসকিল এর মধ্যে প্রাপ্ত তথ্যের বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছেন। মাসকিল তার প্রতিবেদনে বলেছেন, ভবন নির্মাণের বেশ কিছু নিয়মনীতির লঙ্গন পাওয়া গেছে। নিয়ম নীতি মেনে কাজ করার জন্য ১৭ অক্টোবর বাড়ী মালিককে একটি চিঠি দেয়া হয়েছে। পরিদর্শক গত ২১ অক্টোবর পুণরায় পরিদর্শনে গিয়ে অনুমতি না নেয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দ্দেশ দিয়ে এসেছেন।
নির্বাচনের শেষ উত্তেজনার সময় গণমাধ্যমে এ সংক্রান্ত বের হওয়া খবর নিয়ে নানা আলোচনা এবং বিতর্কের ঢালপালা ছড়াচ্ছে।
উল্লেখ্য, রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পেরও ওয়েস্ট চেস্টারের একই এলাকায় একটি গলফ ক্লাবের মালিকানা আছে। মুক্তিবার্তা ২৪ ডট
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ