অনেক দুর্দশার পর অবশেষে বাংলাদেশের জন্য সুসংবাদ
ডেস্ক: এপ্রিলে রানা প্লাজা ধসের শোকাবহতার ভেতর দিয়েও এক টুকরো সুসংবাদের বার্তা জানিয়েছে ওর্য়াল্ড ব্যাংক। জুন মাসে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ২০০০ সাল থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের সংখ্যা ৬ কোটি ৩০ লাখ থেকে কমে ৪ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে। এর ফলে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জন করতে যাচ্ছে। শুধু তাই নয় দারিদ্র্যের হার হ্রাস করার এ লক্ষ্যমাত্রাটি, ডেডলাইন-২০১৫ এর দু’বছর আগেই পূরণ করবে বাংলাদেশ। দারিদ্র্যসীমার নিচে বাস করা জনসংখ্যার হার কমানোর প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ২৯.৫ শতাংশ। প্রদত্ত লক্ষ্যমাত্র অতিক্রম করে ইতিমধ্যে দারিদ্র্যসীমার হার ২৬ শতাংশে নিয়ে যেতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দৈনিক ২ ডলারের নিচে আয় করে অথবা দৈনিক ২১০০ ক্যালরির কম খাদ্য গ্রহণ করে এমন ব্যক্তিদের দরিদ্র বিবেচনা করা হয়। এবং এই হিসাবে দরিদ্র মানুষের সংখ্যা ২০০০ থেকে ২০১ পর্যন্ত ২৬ শতাংশ কমেছে। সিপিডির অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এ প্রসঙ্গে টাইম ম্যাগাজিনকে বলেন, ক্রমবৃদ্ধিমান জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ প্রতি দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ শতাংশ করে উন্নিত করতে সক্ষম হয়েছে। ১৯৯৪ সাল থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৫.৫ শতাংশের উপরে বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








