“ অনৈক্য নয় সুদৃঢ় ঐক্যই হোক আমাদের চলার পথের পাথেয়” : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র সভাপতি ড. সিদ্দিক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র সভাপতি ড.সিদ্দিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আমাদের প্রাণ প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ, যুগপোযুগী এবং গতিশীল নেতৃত্বে এই এক বিংশ শতাব্দীতে দেশ এমন সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে যেটি সারা বিশ্বের জন্য একটি বিস্ময়। বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। এই ধারাকে আরও বেগবান করতে দরকার দলীয় নেতাকর্মীদের সুসংহত অবস্হান। কোন অবস্হাতেই আমরা যেন কোন অনৈক্য, একে অপরের প্রতি বিষোদগার, পাল্টাপাল্টি প্রকাশ্য বক্তব্য, বহিস্কার এ সমস্ত কর্মকান্ড জড়িয়ে না পরি । আওয়ামীলীগ একটি সুবিশাল রাজনৈতিক দল। স্বদেশে এবং এই প্রবাসের মাটিতে দলের কর্মকান্ড অত্যন্ত শক্তিশালী। আমার বিশ্বাস দলের প্রতিটি নেতাকর্মী মন প্রান উজাড় করে দলের জন্য নিবেদিত ভাবে বংগবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত চাওয়া পাওয়া এখানে বিবেচ্য বিষয় নয়। আর এটিই হচ্ছে আওয়ামীলীগারদের সবচেয়ে বড় শক্তি। যেটি অন্যান্য দলগুলোর জন্য ঈর্ষণীয়।
ড.সিদ্দিকুর রহমান বলেন, আমাদের মাঝে কিছু কিছু বিষয়ে মতভেদ, মত পার্থক্য থাকতেই পারে, সেটি গনতন্ত্রেরই অংশ, কিন্ত প্রকাশ্যে সে বিষয়ে মন্তব্য, বক্তব্য মোটেও বিবেচনা প্রসূত নয়। যে কোন উদ্ভূত পরিস্তিতির যদি অবতারনা হয় তা নিয়ে আমরা দলীয় কার্যকরী ফোরামে চুলচেরা বিশ্লেষণ করে সাংগঠনিক নিয়ম কানুন মেনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে পারি।
আর তাই আসুন আমরা সকলে মিলে আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে এই যুক্তরাষ্ট্রের মাটিতে ঐক্যের এক মহা দৃষ্টান্ত স্হাপন করি। যে ঐক্যের কথা বার বার বলছেন আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের স্হপতি জনাব সজীব ওয়াজেদ জয়। আসুন সমস্বরে আওয়াজ তুলি “ অনৈক্য নয় সুদৃঢ় ঐক্যই হোক আমাদের চলার পথের পাথেয়”।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ