Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

অন্তঃসত্ত্বা মা পুষ্টিকর খাবার না খেলে পরবর্তীকালে সন্তানদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: March 10, 2011 | 11:45 PM

ইউএসএনিউজ ডেস্ক:  গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার না খেলে অপুষ্ট শিশু জন্ম নেবে এটি  সবার জানা ।এত দিন জানা ছিল না যে, গর্ভাবস্থায় মা পুষ্টিকর খাবার না খেলে পরবর্তীকালে সন্তানদের মধ্যে  বেড়ে যায় ডায়াবেটিসের ঝুঁকি।ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী সাম্প্রতিক গবেষণায় এ রকম তথ্যই পেয়েছেন বলে দাবি করেছেন। তবে মানুষ নয়, ইঁদুরের ওপর এ গবেষণা চালানো হয়েছে।বিশ্ববিদ্যালয়টির ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের ওই বিজ্ঞানীরা জানান, অন্তঃসত্ত্বা মায়েদের ওপর এ ধরনের পরীক্ষা চালানো ঝুঁকিপূর্ণ। তাই ইঁদুরের ওপর পরীক্ষাটি চালানো হয়। তাদের ধারণার সঙ্গে গবেষণার ফলাফলও মিলে গেছে।গবেষণায় দেখা গেছে, অন্তঃসত্ত্বা নারীরা সুষম খাবার না খেলে তা ভ্রূণের একটি বিশেষ জিনের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। জিনটির নাম এইচএনএফ৪এ। ধারণা করা হয়, এটি অগ্ন্যাশয়ে ও শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিতে ভূমিকা রাখে।গবেষক দলটির প্রধান সুসান ওজান জানান, পরবর্তী গবেষণায় অতিরিক্ত চর্বিযুক্ত খাবারও ইঁদুরের ওপর একই রকম ক্রিয়া করে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। ইঁদুরের ক্ষেত্রে পাওয়া এই ফলাফল মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক জেরিমি পিয়ারসন বলেন, গবেষণার ফলাফল থেকে অন্তঃসত্ত্বা মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণের ওপর আবারও জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি অনাগত সন্তানের নির্দিষ্ট কিছু জিনের নিয়ন্ত্রণও যে মায়ের সুষম খাবার গ্রহণের সঙ্গে জড়িত, সে দিকটির প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ভ্রূণের জিনের ওপর অপুষ্ট খাবারের এ প্রভাব প্রকাশ্য বা অপ্রকাশ্যও হতে পারে। এমনকি ডিএনএর বড় ধরনের কোনো পরিবর্তন না করে কয়েক প্রজন্ম পরেও তা প্রভাব ফেলতে পারে। বিবিসি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV