অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদকে মরোনত্তর স্বাধীনতা পদক প্রদানের আহবান
আকবর হায়দার কিরন, নিউইয়র্ক : বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম প্রতীক ‘অপরাজেয় বাংলা’র ‘ভাস্কর ও দেশের অন্যতম শিল্পী, সম্প্রতি প্রয়াত সৈয়দ আব্দুল্লাহ খালেদ স্মরণে নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্বাধীনতার সপক্ষের সরকারের প্রতি এই মহান শিল্প স্রষ্টাকে মরোনত্তর স্বাধীনতা পদক প্রদানের আহববান জানানো হয়েছে। শনিবার ২৬ অগাস্ট বাঙ্গালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের
জুইশ সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভায় ক্ষণজন্মা এবং আপোষহীনএই শিল্পী ও শিক্ষকের বর্ণাঢ্য জীবনের নানান দিক নিয়ে বিশেষ আলোচনা করেন প্রফেসর সৈয়দ আব্দুল্লাহ খালিদের সারা জীবনের বন্ধু ও সহকর্মী প্রফেসর মতলুব আলী। ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের অমর সৃষ্টি ‘অপরাজেয় বাংলা’র একটি অসাধারন রেপ্লিকা পুরো স্মরণ সভাকে এক ভীন্ন মাত্রায় পৌঁছে দেয়। প্রবাসের পরম সম্মানিত প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ ঊল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত এই সভার শুরুতে গান গেয়ে শ্রদ্ধা নিবেদন স্বাধীন বাংলা বেতারের দুই মহান কন্ঠযোদ্ধা
রথীন্দ্রনাথ রয় ও শহীদ হাসান। প্রফেসর মতলুব আলী এই মহান শিল্পীর জীবনের নানান গৌরবোজ্জ্বল দিকের প্রতি আলোকপাত করেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমেরিকান বাংলাদেশী শিল্পী খুরশীদ আলম সেলিম প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং চেতনার সাথে চীরদিন জাগরুক থাকবেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের
অসংখ্য শিল্পকর্ম ও ভাস্কর্য দেশের বিভিন্ন স্থানে এবং তাঁর বাড়ীতে ছড়িয়ে আছে। এইসব অমুল্য সৃষ্টিকে সরকারী সহযোগিতায় একিভুত করার বিশেষ আহবান জানানো হয়। শিল্পীর জীবন এবং কর্ম নিয়ে তৈরী একটি বিশেষ প্রামান্য চিত্র অনুষ্ঠানে প্রদর্শিত হয়, যা সমবেত অনেক শ্রোতা দর্শককে আবেগতাড়িত করে। জুইশ সেন্টারের লবিতে শিল্পীর আঁকা বেশ কিছু নামকরা শিল্পকর্মের রেপ্লিকা প্রদর্শিত হয়। এই উপলক্ষে একটি
মনোরম এবং অত্যন্ত তথ্যবহুল স্মারক প্রকাশিত হয়। শিল্পীর কন্যা রুহী শরীফ বাবার উপর গভীর আবেগময় স্মৃতিচারণ করেন।প্রয়াত শিল্পীর জামাতা এবং প্রবাসের সুপরিচিত শিল্পী জাহেদ শরীফ এর করা ব্যাকড্রপ পুরো স্মরণ সভায় আকর্ষণ ও ভাবগাম্ভীর্য অনেকগুন বাড়িয়ে দেয়। বিশেষ সহযোগিতায় ছিলেন বিশিষ্ট শর্টফিল্ম নির্মাতা সেলিম আফসারী।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ