সদ্য অবসরে যাওয়ায় ভিওএ বাংলা বিভাগ প্রধান রোকেয়া হায়দারের আন্তরিক সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ওয়াশিংটন ডিসির অদুরে ভার্জিনিয়ায় অত্যন্ত মনোরম পরিবেশে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হলো পরম শ্রদ্ধেয় ও কিংবদন্তী রোকেয়া হায়দারকে নিয়ে। রোববার ৬ জুন এই অবসরে যাওয়ার অনুষ্ঠানটি করেছেন তাঁর অত্যন্ত স্নেহধন্য ভিওএ বাংলা বিভাগের সহকর্মীরা। বিভিন্ন স্থান থেকে ভালোবাসার টানে সবাই যেন মিলন-বিরহ মেলায়।

বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল বাহার চৌধুরী ১১ বছর আগে অবসরে যাওয়ার পর রোকেয়া হায়দার এই পদমর্যাদা নিয়ে গৌরবের সাথে সময় কাটিয়েছেন। অনেকটা অসুস্থতার মাঝেও তিনি এ অনুষ্ঠানে যোগ দেন। রোকেয়া হায়দারের জন্মদিন ১২ জুনের প্রাক্কালে এ অনুস্ঠান অন্যরকম পরিবেশ সৃস্টি হয়। ১৯৮১ সাল থেকে একটানা ৪০ বছর কাজ করলেন রোকেয়া হায়দার।

ইকবাল বাহার চৌধুরী তাঁর বক্তব্যে রোকেয়া হায়দারের বর্নাঢ্য জীবন নিয়ে বলেন। অতি সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত ম্যানেজিং এডিটর আনিস আহমেদ বলেন, গেলো ২০ বছর আমার সৌভাগ্য হয়েছে রোকেয়া আপার সাথে কাজ করার। বছর দু’য়েক আগে বিদায় নেয়া শেগোফতা নাসরীন কুইন বলেন, তাঁর পরম স্নেহে আমি যেন সব শিখেছিলাম। সম্প্রতি অবসরে যাওয়া আরেক কিংবদন্তী সরকার কবীর উদ্দিন অসুস্থ থাকায় এ অনুস্ঠানে না যাওয়ায় সবাই তাঁকে খুব মিস করেন। বর্তমান বাংলা বিভাগের দায়িত্ব নেয়া শতরুপা বড়ুয়া অন্য একটি বিশেষ কাজে থাকায় আসতে পারেন নি।

রোকেয়া হায়দার অনেক ফুলের তোড়া, বেলুন, কেক, মিস্টি ইত্যাদির সমারোহের মাঝে বলেন, আমি তোমাদের সাথে ছিলাম এবং বাকিটা জীবনে তোমাদের নিয়েই থাকবো। আমার হৃদয়ে তোমাদের অবস্থান সব সময়ই থাকবে। বাংলাদেশ, ভারত সহ বিশ্বে যাঁরা আমার প্রিয় শ্রোতা ও দর্শক আছেন তাঁদের কোনদিন ভুলবো না। বাংলা বিভাগের সবার পক্ষে গভীর আন্তরিকতা ও পরিশ্রম করে সবকিছুর আয়োজন করেন তাহিরা কিবরিয়া ও সাবরিনা চৌধুরী ডোনা।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিওএ হাংগেরী বিভাগের প্রাক্তন প্রধান ও রোকেয়া হায়দারের স্বামী জোসেফ বুদে, উর্দু বিভাগের উর্ধতন কর্মকর্তা আয়েসা খালিদ, সেলিম হোসন, তাওহিদ ইসলাম, এজাজ বিন হিউসেন, সানজানা ফিরোজ, নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন ও বাংলাভিশনের উত্তর আমেরিকা বিশেষ প্রতিনিধি নিহার সিদ্দিকী।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








